spot_img
Thursday, February 26, 2026
Durgapur
clear sky
22.3 ° C
22.3 °
22.3 °
17 %
1.7kmh
0 %
Thu
22 °
Fri
34 °
Sat
35 °
Sun
37 °
Mon
38 °
Homeদুর্গাপুরওষুধের দোকানে দুঃসাহসিক চুরি ! চাঞ্চল্য স্থানীয় ব্যবসায়ী মহলে

ওষুধের দোকানে দুঃসাহসিক চুরি ! চাঞ্চল্য স্থানীয় ব্যবসায়ী মহলে

-

দুর্গাপুর থানার অন্তর্গত এ  জোনের কনিষ্ক মার্কেটে এক ওষুধের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে দোকান খুলতেই চুরির বিষয়টি নজর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। জানা গেছে  দুষ্কৃতীরা দোকানের পিছনের দিকের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে প্রায় নগজ পঁচিশ হাজার টাকা এবং বেশ কিছু ওষুধ চুরি হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয় চুরির প্রমাণ লোপাট করতে দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।

দোকান মালিক কল্লোল ভট্টাচার্য জানান, “অন্যান্য দিনের মতো শুক্রবার দোকান খুলতে এসে দেখি সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পিছনের দিকের টিনের ছাউনি কাটা। ক্যাশ বাক্স থেকে নগদ ২৫ হাজার টাকা নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে দেখি কম্পিউটার থেকেই হার্ডডিস্ক গায়েব। সঙ্গে সঙ্গে দুর্গাপুর থানায় জানাই। তবে আমার সন্ধেহ, পরিচিত কোন ব্যক্তি এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।”

ঘটনার তদন্ত শুরু করেছে দূর্গাপুর থানার পুলিশ। আশেপাশের দোকান ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে কনিষ্ক মার্কেট সহ আশেপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকায় আরো বেশি করে পুলিশি তহল টহল বাড়ানোর দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts