spot_img
Saturday, March 14, 2026
Durgapur
clear sky
24.5 ° C
24.5 °
24.5 °
78 %
5.2kmh
4 %
Sat
24 °
Sun
40 °
Mon
37 °
Tue
37 °
Wed
38 °
Homeদুর্গাপুরজেমুয়ায় এসআইআর ইস্যুতে আইএসএফের বিক্ষোভ মিছিল

জেমুয়ায় এসআইআর ইস্যুতে আইএসএফের বিক্ষোভ মিছিল

-

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে পশ্চিম বর্ধমান জেলায়। এসআইআর ইস্যুকে সামনে রেখে শুক্রবার গ্রামে বিক্ষোভ মিছিল করলো আইএসএফ কর্মী সমর্থকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে জেমুয়া গ্রামে প্রায় ৩৫০ জনের নাম এসআইআর এর বিচারাধীন তালিকায় রয়েছে। এর ফলে বহু ভোটারের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তায় তৈরি হয়েছে বলে অভিযোগ আইএসএফের।
জেমুয়া গ্রামের আইএসএফ নেতৃত্বের দাবি দ্রুত সমস্যার সমাধান করে বৈধ ভোটারদের নাম তালিকা নিশ্চিত করতে হবে, তারপরেই নির্বাচন ঘোষণা করুক নির্বাচন কমিশন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এই পরিস্থিতির প্রতিবাদে এদিন বিকেলে আই এস এফের পক্ষ থেকে এলাকায় মিছিল সংগঠিত করা হয়। মিছিলে অংশ নেন আইএসএফের প্রচুর সংখ্যায় কর্মী সমর্থক। মিছিলে নেতৃত্ব দেন শেখ আজহার, শেখ ইমতিয়াজ এবং শেখ সরিফুল। অন্যদিকে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের তরফে এখনো কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।।

ব্যুরো রিপোর্ট, Lcw India জেমুয়া

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts