spot_img
Monday, March 9, 2026
Durgapur
broken clouds
30.8 ° C
30.8 °
30.8 °
36 %
2.7kmh
70 %
Mon
30 °
Tue
34 °
Wed
37 °
Thu
39 °
Fri
41 °
Homeদুর্গাপুরঅপারেশন সিঁদুর এই সাফল্যের ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে পদযাত্রা

অপারেশন সিঁদুর এই সাফল্যের ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে পদযাত্রা

-

বুধবার দুপুরে ভারতীয় সেনাবাহিনীদের সম্মান জানিয়ে এক পদযাত্রার আয়োজন করা হয়, দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। পাকিস্তানি জঙ্গী কার্যকলাপের বিরুদ্ধে ভারতীয় সেনা জওয়ানের দ্বারা “অপারেশন সিঁদুর” এর ব্যাপক সাফল্যের কারণে সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সম্মান জানিয়ে এক পদযাত্রা অনুষ্ঠিত করা হয়।

এই পদযাত্রা কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বি ওয়ান মোড় ঘুরে আবার পুনরায় কলেজ ক্যাম্পাসে শেষ হয়। সুশৃঙ্খল এই পদযাত্রার নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভ্রজিত মজুমদার। শুভ্রজিৎ মজুমদার বলেন, যেভাবে ভারতীয় সেনাবাহিনী “অপারেশন সিঁদুর” সফল করেছে তা ভাষায় প্রকাশ করা যায় না। তাই তাদের সম্মান জানিয়ে এবং নিহত পর্যটকদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পদযাত্রা সংগঠিত করা হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে এই পদযাত্রায় সরকারি মহাবিদ্যালয় শতাধিক ছাত্র ছাত্রীরা পা মেলান।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts