spot_img
Thursday, February 26, 2026
Durgapur
haze
25.2 ° C
25.2 °
25.2 °
29 %
0kmh
0 %
Thu
25 °
Fri
34 °
Sat
35 °
Sun
37 °
Mon
38 °
Homeসর্বশেষপাণ্ডবেশ্বর উন্নয়নের নতুন পালক, চালু হবে বৈদ্যুতিক চুল্লি

পাণ্ডবেশ্বর উন্নয়নের নতুন পালক, চালু হবে বৈদ্যুতিক চুল্লি

-

পাণ্ডবেশ্বরের সার্বিক উন্নয়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে বৈদ্যুতিক চুল্লি। পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে পাণ্ডবেশ্বর ব্লকের অজয় নদীর তীরে নির্মাণ করা হচ্ছে এই আধুনিক বৈদ্যুতিক চুল্লি। বুধবার তার নির্মাণ কাজ পরিদর্শনে আসেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। একই সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জি, দে গ্রুপের কর্ণধার বিশ্বদীপ দে ও সন্দীপ দে।

পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি এবং দে গ্রুপের আর্থিক সহায়তায় এই বৈদ্যুতিক চুল্লিটি গড়ে উঠছে। আগামী ২১শে জানুয়ারি ২০২৬, আনুষ্ঠানিকভাবে এই বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “পাণ্ডবেশ্বরের জনতার একটাই মূলমন্ত্র — উন্নয়ন। পাণ্ডবেশ্বরের উন্নয়নের ইতিহাসে এই বৈদ্যুতিক চুল্লি একটি নতুন পালক সংযোজন করবে।

তিনি আরও জানান, এই চুল্লি চালু হলে সাধারণ মানুষকে আর শেষকৃত্যের জন্য দূরদূরান্তে ছুটতে হবে না। হাতের নাগালেই আধুনিক বৈদ্যুতিক চুল্লীর সুবিধা পাওয়া যাবে। শুধু পাণ্ডবেশ্বর নয় এর মাধ্যমে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মানুষই উপকৃত হবেন। স্থানীয় মানুষের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে পরিবেশবান্ধব ব্যবস্থার পাশাপাশি সামাজিক পরিকাঠামোর উন্নয়নেও বড় ভূমিকা নেবে এই বৈদ্যুতিক চুল্লি।

ব্যুরো রিপোর্ট, Lcw India পাণ্ডবেশ্বর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts