spot_img
Tuesday, February 24, 2026
Durgapur
clear sky
20.8 ° C
20.8 °
20.8 °
68 %
3kmh
1 %
Tue
20 °
Wed
33 °
Thu
33 °
Fri
35 °
Sat
36 °
Homeসর্বশেষএক বছর ধরে মিলছে না পানীয় জল! বিক্ষোভ দেখালো গ্রামবাসি

এক বছর ধরে মিলছে না পানীয় জল! বিক্ষোভ দেখালো গ্রামবাসি

-

১ বছর ধরে বঞ্চিত পানীয় জল থেকে।

পুলিশ ফাঁড়ির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে জাতীয় সড়ক অবরোধ করে ভোট বয়কটের হুঁশিয়ারি বাসিন্দাদের।

নেতাদের রং তুলি হাতে দেওয়াল দখল বুঝিয়ে দিচ্ছে নির্বাচন আর বেশি দেরি নেই। কিন্তু তার আগে পানীয় জলের দাবিতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে ১৪ নম্বর জাতীয় সড়কে গর্জে উঠলো জামুরিয়া বিধানসভা কেন্দ্রের কেন্দা গ্রামের মানুষজন।

সম্প্রতি বেশ কিছুদিন থেকে আসানসোল মহকুমার বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকটে সড়ক অবরোধের বিষয়টি সামনে আসছে, গত দুদিন ধরে রানীগঞ্জের আমড়াসোতা এবং মঙ্গলপুর এলাকার মানুষজন পানীয় জলের দাবি নিয়ে সড়ক অবরোধে নেমে ছিল। এই প্রতিবাদের ঢেউ কমতে না কমতেই এবার গর্জে উঠলো শিল্পাঞ্চল জামুড়িয়া। মঙ্গলবার ঘঁড়ির কাটায় নটা থেকে দশটার মাঝামাঝি , ঠিক সেই সময়ই গ্রামের সামনে দিয়েই প্রবাহিত ১৪ নম্বর জাতীয় সড়কের কেন্দা মোড়ে বসে পড়লো ৮ থেকে ৮০ সকল গ্রামবাসী। কারন জিজ্ঞাসা করতেই ফুঁসে উঠল তারা, বলল আর নয় অনেক সহ্য করলাম এবার পানীয় জল না পেলে ভোট বয়কট করবো আমরা।

কেন্দা গ্রামের মানুষজনের সমবেত অবরোধ স্তব্ধ করে দিল জাতীয় সড়ক। দুই পাশেই শতশত যানবাহনের সারিবদ্ধ লাইন প্রমাণ করল বিক্ষোভের তীব্রতা। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার কেন্দাফাঁড়ির পুলিশ। পুলিশ দেখে আরো জোড়ালো হলো বিক্ষোভ, দফাই দফাই উঠলো স্লোগান “জল নেই তো ভোট নেই”।।

বিক্ষোভকারীদের একাংশের কথাই উঠে আসে, দীর্ঘ এক বছর ধরে জল যন্ত্রণার ছবি।
এতে তারা প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেন। দীর্ঘ বিক্ষোভের পর প্রশাসনের তৎপরতায় কোনরকমে বিক্ষোভ উঠলেও শীঘ্রই জল সংকটের সমস্যার সমাধান না হলে আগামীতে আরও বড় ধরনের আন্দোলনের পথে নামবেন তারা এমনটাই হুঁশিয়ারি গ্রামবাসীর।

রাকেশ লাহা, Lcw India জামুরিয়া

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts