আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে NSMS -DC গ্রুপ অফ ইনস্টিটিউশন এর উদ্যোগে দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের কমলপুরে শুরু হল দশম বর্ষের বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান “অভিনব ২০২৬”। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ২৩ শে ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেমুয়া ভাদুবালা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিনব মুখার্জি, প্রতিষ্ঠানের কর্ণধার ও চেয়ারম্যান আব্দুস সামাদ, রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবিভসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। আমন্ত্রিত অতিথি বৃন্দ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয়।

দশম বর্ষপূর্তি সাংস্কৃতি অনুষ্ঠানউপলক্ষে চেয়ারম্যান আব্দুস সামাদ জানান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে ২৩ শে ফেব্রুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২২ শে ফেব্রুয়ারি ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশন আর পাশাপাশি বাঁকুড়ার এক প্রসিদ্ধ শিল্পীর বিশেষ অনুষ্ঠান থাকবে। ২৩ শে ফেব্রুয়ারি নবীন বরণ অনুষ্ঠানের পর আসামের এক খ্যাতনামা শিল্পীর মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনে দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন কৃতি শিল্পী এবং কলেজ ছাত্রছাত্রীরা নৃত্য, গীত ও নাট্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে। উপস্থিত অতিথিরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপলক্ষে সমগ্র কলেজ চত্বর মনোরম আলোকসজ্জায় সেজে ওঠে, যা উৎসবের আবহকে আরো উজ্জ্বল করে তোলে। ভাষার মর্যাদা ও সংস্কৃতির চর্চাকে সামনে রেখে “অভিনব-২০২৬” দুর্গাপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন মাত্রা যোগ করেছে।।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

