spot_img
Friday, February 20, 2026
Durgapur
clear sky
19.8 ° C
19.8 °
19.8 °
22 %
1.9kmh
0 %
Sat
33 °
Sun
35 °
Mon
35 °
Tue
36 °
Wed
34 °
Homeসর্বশেষমাকে গুলি করে খুন আত্মঘাতী ছেলে মর্মান্তিক ঘটনা কুলটিতে

মাকে গুলি করে খুন আত্মঘাতী ছেলে মর্মান্তিক ঘটনা কুলটিতে

-

পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার কুলটি এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে এক মর্মান্তিক পারিবারিক ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, মাকে গুলি করে খুন করার পর নিজেও আত্মঘাতী হন ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মৃতদের নাম রাজা মুখার্জি ও তার মা সন্ধ্যা মুখার্জী পরিবারের দাবি গত কয়েকদিন ধরেই বাড়িতে পারিবারিক অশান্তি চলছিল। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎই বাড়ির ভিতর থেকে গুলির শব্দ শোনা যায়। পরে জানা যায় রাজা মুখার্জি তার মাকে গুলি করে হত্যা করার পর নিজে আত্মঘাতী হন। পরিবারের প্রধান সদস্য দয়াময় মুখার্জি জানান ঘটনাটি অত্যন্ত আকস্মিক কি কারনে এমন চরম সিদ্ধান্ত নেওয়া হল তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

জানা যায়, রাজা মুখার্জি একটি বেসরকারি কারখানায় গানম্যান হিসেবে কর্মরত ছিলেন। কিভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হলো এবং আগুন লাগার পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে

এলাকায় এই ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ব্যুরো রিপোর্ট, Lcw India আসানসোল

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts