স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্তের শুভ উদ্বোধন!
শিল্প শহর দুর্গাপুরে শুরু হল অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার নতুন অধ্যায়। শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল “বেদা হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট”। কার্ডিয়াক, নারী ও শিশু চিকিৎসাকে বিশেষ গুরুত্ব দিয়ে গড়ে ওঠা এই বহুমুখী হাসপাতালটি শহর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্য নিয়েছে।।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্দির প্রদীপ মজুমদার ও রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোলের মহারাজ স্বামী সমাজ মা সোমাত্মানন্দজি। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলাশাসক পোন্নাম্বলাম এস, পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও অদিতি চৌধুরী, দূর্গাপুর পুরো নিগমের কমিশনার আব্দুল কালাম আজাদ ইসলাম। নরেন্দ্রনাথ চক্রবর্তী চেয়ারম্যান কবি দত্ত সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। এদিন হাসপাতালের কর্ণধার ঝিলম মুখোপাধ্যায় জানান, অত্যাধুনিক পরিকাঠামো ও উন্নত ডায়াগনস্টিক ব্যবস্থার পাশাপাশি মাতৃত্বকালীন পরিষেবায় বিশেষ জোর দেওয়া হয়েছে। গর্ভবতী মহিলাদের জন্য নিয়মিত অ্যান্টেনাটাল চেকআপ, অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধান এবং আধুনিক আলট্রাসনোগ্রাফি সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি চালু থাকবে রয়েছে ২৪ ঘন্টার জরুরী পরিষেবা।

হাসপাতালের অন্য আরেক কর্ণধার জয়স্যান্নাল বলেন, “শুধু চিকিৎসা নয়, মা ও নবজাতকের সার্বিক নিরাপত্তা ও মানসিক স্বস্তিকেও গুরুত্ব দেওয়া হবে। এর পাশাপাশি হৃদরোগ চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা দেওয়ার কথাও জানানো হয়েছে”।

নরমাল ও সিজারিয়ান ডেলিভারির জন্য সুসজ্জিত অপারেশন থিয়েটার নবজাতকদের জন্য এনআইইসিইউ এবং প্রসব পরবর্তী কাউন্সিলের ব্যবস্থা থাকবে।

শিল্পাঞ্চল দুর্গাপুরে ক্রমবর্ধমান চিকিৎসা চাহিদার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই আউটডোর পরিষেবা শুরু হয়েছে। শহরবাসীর আশা নতুন এই হাসপাতাল আগামী দিনে নির্ভরযোগ্য ও মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।।

সমরেন্দ্র দাস, LCW India দুর্গাপুর

