spot_img
Monday, March 9, 2026
Durgapur
broken clouds
30.8 ° C
30.8 °
30.8 °
36 %
2.7kmh
70 %
Mon
30 °
Tue
34 °
Wed
37 °
Thu
39 °
Fri
41 °
Homeদুর্গাপুরব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল ক্রেতা এক যুবকের বিরুদ্ধে

ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল ক্রেতা এক যুবকের বিরুদ্ধে

-

স্থানীয় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকাতে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার ঘটনাটি ঘটেছে লাউদোহা থানার সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন দুপুর ১২টা নাগাদ দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহায় এক ব্যবসায়ির সাথে এক ক্রেতার বচসা হওয়ার পর তা হাতাহাতিতে পৌঁছায়। রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা এক যুবক স্থানীয় ব্যবসায়ী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় এর দোকান থেকে একটি ঠান্ডা পানীয় কেনার পর সেটি পান করে বোতলটি দোকানের ভেতরে ছুঁড়ে দেয়। এরপর ব্যবসায়ী এই ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক তাকে ধাক্কাধাক্কি করেন।

ব্যবসায়ী অভিযোগ করেন ওই যুবক ঘটনার জন্য অনুতাপ প্রকাশ না করে উল্টে তাকে মারধর করে পাশাপাশি দোকানে ভাঙচুর করে চালায়। আক্রান্ত ওই ব্যবসায়ীর সমর্থনে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে ঘটনার প্রতিবাদে উখরা মাধাইগঞ্জ রোড অবরোধ করে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর লাউদোহা থানার পুলিশের মধ্যস্থতায় স্থানীয় ব্যবসায়ীরা অবরোধ তুলে নেয়।

ব্যুরো রিপোর্ট, Lcw India লাউদোহা

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts