spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
29.2 ° C
29.2 °
29.2 °
89 %
2.1kmh
100 %
Sun
29 °
Mon
35 °
Tue
35 °
Wed
32 °
Thu
29 °
Homeদুর্গাপুরশহরের গর্ব বিনোদনের নতুন ঠিকানা SVF সিনেমাস্

শহরের গর্ব বিনোদনের নতুন ঠিকানা SVF সিনেমাস্

-

Svf এর নতুন মাল্টিপ্লেক্সের উদ্বোধন হলো দুর্গাপুরে | টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব উদ্বোধন করলেন বিশ্বমানের প্রেক্ষাগৃহ। রাজ্যের বুকে আধুনিক প্রযুক্তির সবথেকে বড় প্রেক্ষাগৃহ।

শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য নগরী দুর্গাপুর এবার পেল আধুনিক বিনোদনের নতুন ঠিকানা। সিটি সেন্টারের প্রাণকেন্দ্রে অবস্থিত জংশনমলে আত্মপ্রকাশ করল Svf এন্টারটেইনমেন্ট এর অত্যাধুনিক মাল্টিপ্লেক্স। উদ্বোধন করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব আর সেই মুহূর্তেই মূল প্রাঙ্গন রূপ নিল উৎসবের রঙে রাঙানো মিলনমেলায়। ক্যামেরার ঝলকানি, অনুরাগীদের উচ্ছ্বাস আর তারকার উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান যেন এক স্মরণীয় সন্ধ্যার জন্ম দিল। রুপালি পর্দার মোহে মুদ্ধ শহরবাসী নতুন আসায় বুক বাঁধলো — এবার সিনেমা দেখা হবে আরও আরামদায়ক, আরও প্রযুক্তিনির্ভর, আরও আনন্দময়।

এই মাল্টিপ্লেক্স শুধু একটি প্রেক্ষাগৃহ নয় এটি এক পূর্ণাঙ্গ বিনোদন অভিজ্ঞতা।

✓99 আর সহ আরামদায়ক আসন
✓কিউব ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম
✓নান্দনিক অনাদরসজ্জা
✓আধুনিক ফুড কোর্ট সুবিধা

সব মিলিয়ে দর্শকদের জন্য প্রতিশ্রুতি সিনেমা মানেই এখন একটি সম্পূর্ণ আউটিং এর মূল্য শুরু হচ্ছে ১০০ টাকা থেকে, যাতে সাধারণ দর্শকরাও সহজে এই বিশ্বমানের অভিজ্ঞতার অংশ হতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন ডিজিটাল যুগে দর্শকদের প্রত্যাশা বদলেছে। এখন সিনেমা দেখা মানে শুধু চলচ্চিত্র উপভোগ নয় বরং বন্ধু বা পরিবারের সঙ্গে একটি সম্পূর্ণ অবকাশ যাপন শপিংমল হয়ে উঠেছে মিলনক্ষেত্র আর সেই আবহে সিনেমা দেখার আনন্দ আরো বহুগুণ বেড়ে যায়।

সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনির মতে, কলকাতার বাইরে এত উচ্চমানের সাউন্ড ও সিটিং অ্যাম্বিয়েন্স বিরল। যদিও বেনাচিতিতে পূর্বেই একটি শাখা চালু ছিল, জংশন মলের এই নতুন প্রেক্ষাগৃহ প্রযুক্তি ও আরামের দিক থেকে অধিকতর সমৃদ্ধ। আগামী ২০ শে ফেব্রুয়ারি, শুক্রবার দুপুর ১টা থেকে সাধারণ দর্শকদের জন্য খুলে যাবে প্রেক্ষাগৃহের দরজা। দীর্ঘদিন ধরেই বৃহৎ বিনোদন পরিকাঠামোর অভাব অনুভব করছিল দুর্গাপুর। সেই শূন্যতা পূরণ করতেই এলো এই আধুনিক মাল্টিপ্লেক্স। এটি শুধু একটি প্রেক্ষাগৃহ নয়, বরং সমকালীন নগরজীবনের সংস্কৃতি অভিব্যক্তি — যেখানে প্রযুক্তি স্বাচ্ছন্দ ও আবেগ এক সূত্রে বাঁধা।

উদ্বোধনী দিনের উচ্ছ্বাস স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে — দুর্গাপুরে শুরু হলো বিনোদনের নবো অধ্যায়। এখন সময় বলবে শহরবাসী কত দ্রুত এই নতুন ঠিকানাকে আপন করে নেবে তবে একথা নিশ্চিত রূপরি পর্দার এই নতুন আলোকবর্তিকা শিল্পনগরীর সাংস্কৃতিক মানচিত্রে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাবে।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts