spot_img
Tuesday, September 15, 2026
Durgapur
overcast clouds
26.2 ° C
26.2 °
26.2 °
89 %
1kmh
100 %
Tue
30 °
Wed
31 °
Thu
35 °
Fri
32 °
Sat
32 °
Homeখেলাআইএসপিএল- এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বাংলার ছেলে জগৎ

আইএসপিএল- এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বাংলার ছেলে জগৎ

-

বাংলার মাটিতে জন্ম নেওয়া এক সাধারণ ছেলের অসাধারণ সাফল্যের গল্প এখন গোটা দেশের অনুপ্রেরণা। তারকেশ্বরের জগৎ – যার ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল পাড়ার গলিতে টেনিস বল হাতে – আজ তিনি আইএসপিএল এর তৃতীয় সিজনের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’।

আর সেই সম্মানের মুহূর্ত আরো ঐতিহাসিক হয়ে ওঠে যখন ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকরের হাত থেকে তিনি গ্রহণ করেন আড়াই কোটির গাড়ির চাবি। ২০১১ সালে টেনিস বল দিয়ে ক্রিকেট শুরু না ছিল কোন নামী একাডেমী, না ছিল আলো ঝলমলে স্টেডিয়াম – ছিল শুধু ইচ্ছে আর অদম্য পরিশ্রম। ২০১৬ থেকে ২০২০ ‘অ্যাঞ্জেল কলকাতা’র হয়ে রানের পাহাড় গড়ে নিজের পরিচিতি বাড়ান। ২০২১ সালে বাংলার বাইরে প্রথম সুযোগ পান মুম্বাইয়ের এক ক্লাবে। ট্রফি না এলো নিজের ব্যাটে নজর করেন সকলের। সেই পারফরমেন্সই খুলে দেয় আইএসপিএল এর দরজা।


প্রথম মরশুমে ‘ফ্যালকন হায়দ্রাবাদ’ ১৪ লক্ষ টাকায় তাকে দলে নেয়।
দ্বিতীয় মরশুমে চেন্নাই ১৫.৪০ লক্ষ টাকায় কিনে তাঁকে।
আর তৃতীয় মরশুমে ২০.০২ লক্ষ টাকার ধরে রাখে চেন্নাই। বিশ্বাস রেখেছিল দল…
আর জগৎ সেই বিশ্বাসের দাম দেন মাঠে। তামিল সিনেমার সুপারস্টার সূর্যর দলকে করেন চ্যাম্পিয়ন।
পরিসংখ্যানই তাঁর কৃতিত্বের প্রমাণ —
৩২৮ ম্যাচে ৭১৫৫ রান,
৪২ টি হাফ সেঞ্চুরি,
৬৭৩ টি ছক্কা।
টেনিস বলে ভারতের অন্যতম সেরা ব্যাটার আজ বাংলার গর্ব। আর তারপর দেখা গেল সচিন তেন্ডুলকর আড়াই কোটির গাড়ির চাবি তুলে নিচ্ছেন জগৎ কে।

এই সাফল্য শুধু একটি ব্যক্তিগত অর্জন নয় — এটি প্রমাণ করে স্বপ্ন আর পরিশ্রম থাকলে গলি থেকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানো সম্ভব।
জগৎ যেন নতুন প্রজন্মকে বার্তা দিলেন — “স্বপ্ন দেখো… লড়াই করো… একদিন তোমার হাতেও থাকবে সাফল্যের চাবি।”
বাংলার মাটি আবারও দেখাল — প্রতিভার কোন সীমান্ত নেই।

ব্যুরো রিপোর্ট, Lcw India

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts