spot_img
Tuesday, August 11, 2026
Durgapur
overcast clouds
32.7 ° C
32.7 °
32.7 °
60 %
1.7kmh
100 %
Tue
33 °
Wed
36 °
Thu
36 °
Fri
34 °
Sat
34 °
HomeখেলাIVPL সিজন 6 চ্যাম্পিয়ন "অ্যাঞ্জেল ইলেভেন"

IVPL সিজন 6 চ্যাম্পিয়ন “অ্যাঞ্জেল ইলেভেন”

-

IVPL ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পরিচালনায় ইন্টার ভিলেজে প্রিমিয়ার লিগ (IVPL) সিজন 6 এর চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় দুর্গাপুরের ১ নং ওয়ার্ডের অধীন রঘুনাথপুর সম্মিলনী ক্রীড়াঙ্গনে। প্রসঙ্গত উল্লেখ্য গত বছর ২১শে ডিসেম্বর থেকে চলা এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় ৮ ই ফেব্রুয়ারি ২০২৬।

৯ টি টিম, ৪টি মাঠ একই সঙ্গে ৪০ দিন ধরে এই টুর্নামেন্ট চলছিল। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, সমাজসেবী রাজিব ঘোষ, বান্টি সিং, তারক চাঁদ, সন্দীপ সিকদার ও আইনজীবী মনোজ চাঁদ সহ একাধিক আমন্ত্রিত অতিথি। এই টুর্নামেন্ট প্রসঙ্গে আড্ডার চেয়ারম্যান কবি দত্ত জানান, “খেলা খেলার মত চলুক আর এই মাঠকে আড্ডার পক্ষ থেকে ফ্লাড লাইট লাগিয়ে দেওয়া হবে।”

অন্যদিকে এই টুর্নামেন্ট প্রসঙ্গে উদ্যোক্তারা জানালেন, “৯ টি দল নিয়ে ৪০ দিন ধরে এই টুর্নামেন্ট চলে।”

একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে এঞ্জেল দুর্গাপুর ও ঠাকুর ইলেভেন চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। চূড়ান্ত  পর্যায়ে খেলার শুরুতে টস জিতে ঠাকুর ইলেভেনকে ব্যাট করতে পাঠায়। ব্যাট করতে নেমে এঞ্জেল ইলেভেন ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে। এরপর ১৬২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ঠাকুর ইলেভেন ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৯ রান।

ফলস্বরূপ এঞ্জেল ইলেভেন ৩ রানে জয়ী হয়ে ২০২৬ এর আইভিপিএল চ্যাম্পিয়ন হয়।  জয়ের পর এঞ্জেল ইলেভেনের অধিনায়কের প্রতিক্রিয়ায় জানায়, “লড়াইটা কঠিন ছিল, আমাদের টিম মেম্বার প্রত্যেকেই খুব ভালো খেলায় এই হয় এসেছে।”

চ্যাম্পিয়ন দলের হাতে ৭০ হাজার টাকা নগদ ও সুদৃশ্য ট্রফি এবং  রানার্স দলের হাতে ৫০ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি বেস্ট বোলার বেস্ট ফিল্ডার ম্যান অফ দ্যা টুর্নামেন্ট সহ একাধিক পুরস্কার প্রদান করা হয়।। আইভিপিএল সিজন সিক্সের চূড়ান্ত পর্যায়ের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন কয়েক হাজার ক্রীড়া উৎসাহী, ক্রিকেটপ্রেমী দর্শক। এই খেলা দেখতে মহিলা দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts