spot_img
Wednesday, September 16, 2026
Durgapur
overcast clouds
27.7 ° C
27.7 °
27.7 °
79 %
3.1kmh
100 %
Wed
28 °
Thu
34 °
Fri
33 °
Sat
32 °
Sun
33 °
Homeদুর্গাপুর১৬ দফা দাবিতে SBI এর ধর্না কর্মসূচি দুর্গাপুরে

১৬ দফা দাবিতে SBI এর ধর্না কর্মসূচি দুর্গাপুরে

-

’দিনের সর্বভারতীয় ধর্মঘটকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করল স্টেট ব্যাংক কর্মীদের সংগঠন। ২৫ ও ২৬ মে দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে রবিবার দুর্গাপুর মডিউলের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন (AISBISF)-এর ডাকে অনুষ্ঠিত এই সভায় কর্মীদের বিভিন্ন দীর্ঘদিনের দাবি তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যাপ্ত সংখ্যক মেসেঞ্জার, আর্মড গার্ড ও কর্মী নিয়োগ, পেনশন সংক্রান্ত সুযোগ-সুবিধার সম্প্রসারণ, ২০১৯ সালের পর যোগদানকারী কর্মীদের আন্তঃসার্কেল বদলির সুযোগ, আউটসোর্সিং বন্ধ, এইচআরএমএস সমস্যার সমাধান এবং চিকিৎসা ভাতা ও মেডিক্যাল রিমবার্সমেন্ট বৃদ্ধির দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

এছাড়াও কর্মজীবনের উন্নয়ন প্রকল্প পর্যালোচনা, ওয়ার্কম্যান এমপ্লয়ি ডিরেক্টর নিয়োগ এবং পিএফ ট্রাস্টির মনোনয়নের দাবিও জানানো হয়েছে। সংগঠনের দাবি, কর্মীদের ন্যায্য অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুর্গাপুর মডিউলের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মঘটকে সফল করতে কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। সংগঠনের নেতাদের বক্তব্য, “আমাদের অধিকার, আমাদের কণ্ঠস্বর, আমাদের ভবিষ্যৎ”— এই মূলমন্ত্রকে সামনে রেখেই ২৫ ও ২৬ মে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাংক কর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হবেন।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts