spot_img
Monday, March 23, 2026
Durgapur
clear sky
25.4 ° C
25.4 °
25.4 °
35 %
2.4kmh
0 %
Mon
24 °
Tue
35 °
Wed
38 °
Thu
39 °
Fri
40 °
Homeরাজনীতি১১ নং ওয়ার্ডে সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

১১ নং ওয়ার্ডে সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

-

সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান |

দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের কুড়ুরিয়া ডাঙ্গা এলাকায় রবিবার সকালে এক উল্লেখযোগ্য রাজনৈতিক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বিরোধী দল সিপিএম ও বিজেপি ছেড়ে বেশ কিছু কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

বিদায়ী মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী  প্রদীপ মজুমদারের হাত ধরে ওই এলাকার নেতা উজ্জ্বল বাউরী সহ একাধিক ব্যক্তি তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন। একইসঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্ত।

যোগদানকারী নেতা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় সামিল হতেই তারা বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তাদের এই স্বতঃস্ফূর্ত যোগদান ১১ নম্বর ওয়ার্ডকে আরো শক্তিশালী করবে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts