spot_img
Tuesday, September 15, 2026
Durgapur
overcast clouds
26.2 ° C
26.2 °
26.2 °
89 %
1kmh
100 %
Tue
30 °
Wed
31 °
Thu
35 °
Fri
32 °
Sat
32 °
Homeরাজনীতিদুর্গাপুরে নির্বাচন কমিশনের কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দুর্গাপুরে নির্বাচন কমিশনের কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

-

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়া এলাকায় নির্বাচন কমিশনের নিযুক্ত দুই কর্মীকে মারধরের অভিযোগ কে ঘিরে উত্তেজনা ছড়ালো। ঘটনাটির প্রতিবাদে থানা ঘেরা উপরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা।

অভিযোগ সরকারই দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হন নির্বাচন কমিশনের দুই কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, তৃণমূলের পক্ষ থেকে স্থানীয় পোস্ট অফিসে দেয়ালে দেওয়াল লিখন করেছিল তৃণমূল। সরকারি দপ্তরের দেওয়ালে দেওয়াল লিখন নির্বাচন কমিশনের আইন বিরোধী। আর সেই দেওয়াল লিখন মুছতে গিয়ে আক্রান্ত হয় কমিশনের দুই কর্মী। এরপরই বিজেপি কর্মী সমর্থকরা কোক ওভেন থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তোলেন।

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, মারধরের কোন ঘটনাই ঘটে নি সম্পূর্ণ ভিত্তিহীন খবর। তাঁদের  সঙ্গে বচসা হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। নির্বাচন কমিশনের কর্মীদের সঙ্গে কোন ঝামেলা হয়নি। কিন্তু এই ঘটনায় নির্বাচন কমিশনের নিযুক্ত দুই সিভিল ডিফেন্স কর্মী জানাচ্ছেন, তারা দেওয়াল মুছে যখন গাড়িতে উঠতে আছেন সেই সময় কয়েকজন ব্যক্তি তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করে। তাদের কোন কথাই আক্রমণকারীরা শুনতে চান নি।

কিছু সময়ের জন্য এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts