spot_img
Monday, March 9, 2026
Durgapur
broken clouds
30.8 ° C
30.8 °
30.8 °
36 %
2.7kmh
70 %
Mon
30 °
Tue
34 °
Wed
37 °
Thu
39 °
Fri
41 °
Homeদুর্গাপুরএক বৃদ্ধা মহিলার পচা গড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে

এক বৃদ্ধা মহিলার পচা গড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে

-

দুর্গাপুর ইস্পাত নগরীর মার্কনি এভিনিউর ১৪ নং স্ট্রীট সংলগ্ন জঙ্গল থেকে এক মহিলার পচা গলা কংকালসার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান কয়েকজন নিমগাছে ঘেরা জঙ্গলে ছাগল চড়াতে গিয়ে দুর্গন্ধ পেয়ে দেখতে পান মহিলার পচা গলা মৃতদেহ পরে রয়েছে। খবর পেয়ে  পাড়া প্রতিবেশীরা মিলে স্থানীয় পুলিশে খবর দেন।

 ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার অন্তর্গত বি – জোন  ফাঁড়ির পুলিশ। পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। স্থানীয় সূত্রে জানা যায় মৃতা মহিলার নাম মায়া মুখার্জি, বয়স আনুমানিক ৬৯ বছর;  দুর্গাপুর স্টিল টাউনশিপের ৩০/১০, তিলক রোডের বাসিন্দা ছিলেন তিনি। মে মাসের ৩১ তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন।  যদিও মৃতা ওই মহিলার নামে স্থানীয় থানায় কোন নিখোঁজ ডায়েরি করা হয়নি। মৃতার দেহের কাছ থেকে এটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। এলাকাটি পুলিশ কর্ডন করে রেখেছে। কি কারনে মৃত্যু হয়েছে সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

 সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts