spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
29.2 ° C
29.2 °
29.2 °
89 %
2.1kmh
100 %
Sun
29 °
Mon
35 °
Tue
35 °
Wed
32 °
Thu
29 °
Homeদুর্গাপুরদুর্গাপুরে জগন্নাথ মন্দিরে স্নানযাত্রায় রাজনৈতিক উপস্থিতি

দুর্গাপুরে জগন্নাথ মন্দিরে স্নানযাত্রায় রাজনৈতিক উপস্থিতি

-

দুর্গাপুরে অনুষ্ঠিত শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব সনাতন হিন্দু ধর্মীয় উৎসব হিসেবে পরিচিত। দুর্গাপুর জগন্নাথ মন্দির কমিটি বিগত বছরের ন্যায় এ বছরও জগন্নাথ দেবের স্নানযাত্রার আয়োজন করে। সেখানে ভক্তের ঢল নেমেছিল। এবারের এই স্নানযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই সহ অন্যান্যরা। সামাজিক মাধ্যম ও স্থানীয় জনমতের নজরে তাদের উপস্থিতি শুধু ধর্মীয় দৃষ্টি নয় বরং রাজনৈতিক মহলেও তা আলোচ্য হয়ে উঠেছে। স্নানযাত্রা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন স্নানযাত্রার মতো ধর্মীয় অনুষ্ঠানে পলিটিক্যাল পার্থক্য এক পাশে রাখা উচিত। মন্দিরে যাবার পথে সমবেদনা থাকবেই।

অন্যদিকে বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিংকু মজুমদার প্রথমবার দুর্গাপুরে জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উৎসবে এসে জানান খুবই ভালো লাগছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন রাজনীতিগতভাবে বরাবরই প্রটেস্ট করে এসেছি।

 দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে কোনরকম আফসোস হয়েছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন যে কোন ধর্মীয় স্থানে যাওয়া যেতে পারে সেখানে রাজনীতির রং লাগাতে চান নি। দুর্গাপুরের প্রাচীন এই জগন্নাথ মন্দিরে বিভিন্ন স্থান থেকে ভক্তরা স্নানযাত্রা উপলক্ষে উপস্থিত হয়েছেন।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts