spot_img
Saturday, February 28, 2026
Durgapur
clear sky
19.8 ° C
19.8 °
19.8 °
40 %
2.3kmh
0 %
Sat
20 °
Sun
35 °
Mon
36 °
Tue
36 °
Wed
37 °
Homeরাজনীতিনরেন্দ্রনাথ চক্রবর্তীর জনসংযোগে পুষ্প বৃষ্টি গ্রামবাসীদের

নরেন্দ্রনাথ চক্রবর্তীর জনসংযোগে পুষ্প বৃষ্টি গ্রামবাসীদের

-

পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চলের চন্দ্রডাঙ্গা গ্রামে মা সন্তোষী পুজো ও নরনারায়ন সেবায় যোগ দিয়ে জনসংযোগ কর্মসূচি পালন করলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের এই কর্মসূচিতে বিধায়ক গ্রামে পৌঁছাতেই ফুলের ডালি হাতে পুষ্প বৃষ্টির মাধ্যমে তাকে স্বাগত জানান গ্রামবাসীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, ব্লক সভাপতি শতদীপ ঘটক, পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রুইদাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুভব চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। বিধায়ককে দেখা যায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ সোনা এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাতে। প্রসঙ্গত এর আগে একই গ্রামে জনসংযোগে এসে বিজেপি নেতা তথা পাণ্ডবেশ্বর এর প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির বিরোধিতায় গ্রামবাসীরা দরজা বন্ধ করে গো ব্যাক স্লোগান দেন বলে জানা যায়।

এদিনের উষ্ণ অভ্যর্থনা প্রসঙ্গে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, সারা বছর মানুষের পাশে থাকার ফলেই এই জনসমর্থন। কৃষিজিবি এলাকায় নিয়মিত যাতায়াত ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কে কথাও উল্লেখ করেন তিনি। বিরোধীদের কর্মসূচিতে দরজা বন্ধের ঘটনায় তিনি দাবি করেন উন্নয়নের অভাব ও দুঃসময় মানুষের পাশে না থাকার কারণে এমন প্রতিক্রিয়া দেখা গেছে।

চড়কডাঙ্গা গ্রামে একদিকে পুষ্প বৃষ্টি অন্যদিকে দরজা বন্ধ। দুই ভিন্ন রাজনৈতিক ছবি এখন চর্চার কেন্দ্রে।

রাকেশ লাহা, Lcw India পাণ্ডবেশ্বর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts