spot_img
Tuesday, August 11, 2026
Durgapur
overcast clouds
32.7 ° C
32.7 °
32.7 °
60 %
1.7kmh
100 %
Tue
33 °
Wed
36 °
Thu
36 °
Fri
34 °
Sat
34 °
Homeরাজনীতিচাকরির দাবিতে অভিনব কর্মসূচি দুর্গাপুর বিজেপি যুব মোর্চার

চাকরির দাবিতে অভিনব কর্মসূচি দুর্গাপুর বিজেপি যুব মোর্চার

-

চাকরির দাবিতে অভিনব কর্মসূচি নিল রাজ্য বিজেপি যুব মোর্চা। মঙ্গলবার দুর্গাপুরের ব্যস্ততম বেনাচিতি বাজারের কাইজার মোড়ে পোস্টকার্ড ও ড্রপ বক্স নিয়ে রাস্তায় নামলেন বিজেপি যুব মোর্চার নেতারা এই কর্মসূচির নেতৃত্ব দেন রাজ্য বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলী। এই অভিনব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ,দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, রাজ্য বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলী সহ বিজেপির একাধিক নেতৃত্ব।

পথ চলতি যুবক যুবতীদের হাতে পোস্ট কার্ড তুলে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চাকরির দাবিতে চিঠি লেখার আহ্বান জানানো হয়েছে। বিজেপি নেতৃত্বে দাবি গত ১৫ বছরে রাজ্যে বিপুল সংখ্যক যুবক-যুবতী কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছেন সেই দাবীকে সামনে রেখেই এই পোস্ট কার্ড আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হচ্ছে বলে জানান তারা। এই ধরনের অভিনব কর্মসূচি প্রসঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই কি জানালেন, “রাজ্যে বেকারদের কোন কর্মসংস্থান নেই তাই আজ বেকাররা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে কর্মসংস্থানের জন্য।”

বেনাচিতি বাজারের কাইজার মোড় এলাকা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে যুব মোর্চার নেতারা ড্রপবক্স সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে পোস্টার সংগ্রহ করেন। তাদের মুখে স্লোগান ছিল – “নিয়োগ চাই, তাই বিজেপি চাই।” জানানো হয়েছে দুর্গাপুর থেকেই প্রায় পাঁচ লক্ষ পোষ্টার মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে বেনাচিতি বাজার এলাকায় কিছুক্ষণের জন্য বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়।।

সমরেন্দ্র দাস, Lcw INDIA দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts