spot_img
Monday, March 9, 2026
Durgapur
broken clouds
30.8 ° C
30.8 °
30.8 °
36 %
2.7kmh
70 %
Mon
30 °
Tue
34 °
Wed
37 °
Thu
39 °
Fri
41 °
Homeদুর্গাপুরINTTUC কোর কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় দুর্গাপুরে

INTTUC কোর কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় দুর্গাপুরে

-

বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরে সিটি সেন্টারে সিধু কানু ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেস কার্যালযয়ে দুর্গাপুরে নবনিযুক্ত আইএনটিটিইউসির কোর কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মসংস্থান পোর্টাল চালু হওয়ায় তৃণমূলের বেশ কিছু লোক ঝান্ডা নিয়ে প্রতিবাদ করেছিল। তার মানে ঢিলটা ঠিক জায়গায় লেগেছিল। তৃণমূলের শ্রমিক সংগঠনের একটি অংশকে ধুইয়ে দিলেন রাজ্যের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিধু কানহু ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে নবনিযুক্ত দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি তথা দুর্গাপুর আইএনটিটিইউসির দুর্গাপুর কোর কমিটির চেয়ারপারসন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই বৈঠকে দেখা গেল না জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটককে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন,”তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি এবার দুর্গাপুরের শ্রমিক সংগঠন পরিচালনা করবে। মাসে তিনবার করে বৈঠক হবে।

শ্রমিকরা যাতে সঠিক সুযোগ-সুবিধা পায় সেদিকে বিশেষ নজরদারি চালানো হবে। কারখানা কর্তৃপক্ষের কাজে হস্তক্ষেপ করতে পারবে না শ্রমিক সংগঠন। কারখানায় যা লোক নিয়োগ করা হবে সবই কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে নেওয়া হবে। কারখানা কর্তৃপক্ষকেও জানানো হবে ওর কমিটির যদি কোন সদস্য কোন অনৈতিক দাবি করে তাহলে আমাকে সরাসরি জানানোর জন্য।”কোর কমিটির একাধিক সদস্য ঠিকাদারি সাথেও জড়িত সেই নিয়ে অনেক তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। সেই প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন,”যদি কোন নির্দিষ্ট অভিযোগ আমার কাছে আসে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো যদি কোন অভিযোগ জানানোর থাকে তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে নির্দিষ্ট অভিযোগ জানানোর জন্য।” রাজ্য শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেদিন আরো বলেন শ্রমিক কল্যাণে এবং শ্রমিকদের সুবিধা অসুবিধার কথা শোনার জন্য মাসে তিনবার করে সভা করা হবে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts