spot_img
Wednesday, September 16, 2026
Durgapur
overcast clouds
27.7 ° C
27.7 °
27.7 °
79 %
3.1kmh
100 %
Wed
28 °
Thu
34 °
Fri
33 °
Sat
32 °
Sun
33 °
Homeখেলাশুরু হয়েছে দুর্গাপুর সাব জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট

শুরু হয়েছে দুর্গাপুর সাব জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট

-

২১শে মে থেকে দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দুর্গাপুর সাব – জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪- ২৫ শুরু হয়েছে। খেলা গুলি অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুর ক্রিকেট ক্লাব এবং সোসাইটি ক্রিকেট একাডেমী ক্রীড়াঙ্গনে। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রথম দিনের দুটি খেলা বাতিল হয়েছে। আজ অর্থাৎ ২৩শে মে দ্বিতীয় দিনে দুর্গাপুর ক্রিকেট ক্লাব ময়দানে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে “দুর্গাপুর ব্লু স্টার ক্লাব” বনাম “ডি এম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব”। প্রথমে ব্যাট করতে নেমে ডি এম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ১৬.৫ ওভারে সমস্ত উইকেট খুঁইয়ে ৬৫ রান সংগ্রহ করে। এরপর জয়ের জন্য ৬৬ রান করার লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্গাপুর ব্লু স্টার ক্লাব। তারা ১২ ওভারে ১উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করে ৯ উইকেটে জয়ী হয়।

এদিন ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন দুর্গাপুর মহকুমা রেফারি এসোসিয়েশনের দুই অভিজ্ঞ আম্পায়ার অভিক চক্রবর্তী ও সোমনাথ ব্যানার্জি। অন্যদিকে সোসাইটি ক্রিকেট একাডেমীতে সিটি এথেলেটিক ও ক্লাব স্যান্টোস এর খেলাটি পিচ খারাপ থাকায় পরিত্যক্ত ঘোষিত হয়।


আগামী ২৫ শে মে DCC মাঠে অনুষ্ঠিত হবে স্টীল পার্ক রিক্রিয়েশন ক্লাব ও শ্রমিক মঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মধ্যে। অন্যদিকে সোসাইটি ক্রিকেট একাডেমীর মাঠে অনুষ্ঠিত হবে দুর্গাপুর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও স্কুল অফ ক্রিকেট বিধাননগরের মধ্যে।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts