পূর্ব বর্ধমানের সরডাঙা ১৯ নম্বর জাতীয় সড়কে গার্ডওয়ালে ধ্বস!
অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা থেকে!

পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সরডাঙ্গা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের হঠাৎ ধসে পড়ল গার্ডওয়াল। বুধবার দুপুরে কলকাতা থেকে বর্ধমানগামী রাস্তায় এই ঘটনায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। গার্ডওয়াল ধসে পড়ার সঙ্গে সঙ্গে রাস্তার ও বেশ খানিকটা অংশ ভেঙে যায়। ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় বেশ কয়েকটি চলন্ত গাড়ি। বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও সৌভাগ্যবশত কোন প্রাণ হানি খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ‘আইআরবি’ নামে একটি বেসরকারি সংস্থা এই রাস্তার নির্মাণের কাজ করছিল। তাদের দাবি নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং দীর্ঘদিন ধরে ধীরগতিতে কাজ চলার কারণে এই ঘটনা ঘটেছে। এছাড়াও রাতের সময় রাস্তায় আলোর ব্যবস্থাও বহুবার বন্ধ থাকে বলে অভিযোগ করেন এলাকাবাসীরা।
ঘটনার পরই জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় পরিস্থিতি সামাল দিতে জামালপুর থানার আজাপুর এলাকা থেকে গাড়িগুলোকে বাইপাস রুটে ঘুরিয়ে দেওয়া হয়। পুলিশ আপাতত ওই অংশ দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, আগে থেকেই রাস্তা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিল আজকে এই ধর সেই অভিযোগকেই আরো জোরালো করে তুললো বলে অভিমত এলাকাবাসীর।।
ব্যুরো রিপোর্ট, Lcw India পূর্ব বর্ধমান

