spot_img
Saturday, September 19, 2026
Durgapur
scattered clouds
30.2 ° C
30.2 °
30.2 °
79 %
5.1kmh
40 %
Sat
30 °
Sun
32 °
Mon
33 °
Tue
35 °
Wed
33 °
Homeরাজনীতিপানশিউলি এলাকায় দীর্ঘদিনের দাবি পূরণ, শুরু হল রাস্তা সংস্কার

পানশিউলি এলাকায় দীর্ঘদিনের দাবি পূরণ, শুরু হল রাস্তা সংস্কার

-

আবারও কথা দিয়ে কথা রাখলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

পাণ্ডবেশ্বরের পানসিউলি এলাকায় দীর্ঘদিনের দাবি পূরণ করে অবশেষে শুরু হল রাস্তা সংস্কারের কাজ। পানশিউলি উচ্চ বিদ্যালয় থেকে শিউলি পিএইচই (PHE) পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটির পুনর্নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে এই রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করেন বিধায়ক। স্থানীয় মানুষের বহুদিনের সমস্যার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। প্রশাসন সূত্রে জানা গেছে প্রায় ৮১ লক্ষ ৮৫ হাজার ৬৪৪ টাকা ব্যয় এই রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হবে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই রাস্তাটি এলাকার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতের বড় সমস্যা তৈরি করছিল। এদিন রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করে বিধায়ক বলেন, “আমি তো বলেছি — পাণ্ডবেশ্বর উন্নয়নের পান্ডবেশ্বর পাণ্ডবেশ্বর, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের পাণ্ডবেশ্বর, আর সর্বশেষ পাণ্ডবেশ্বর এগিয়ে যাওয়ার পাণ্ডবেশ্বর”।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচির অনুপ্রেরণায় এলাকার পরিকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে চলেছে বলেও জানান বিধায়ক। রাস্তা সংস্কার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বলেন, বিধায়ক কথা দিয়ে কথা রেখেছেন। তিনি সাধারণ মানুষের দুর্দশার কথা ভেবে এই দীর্ঘ রাস্তার সংস্কারের কাজ শুরু করেছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে রাস্তার কাজ সম্পূর্ণ হলে পানশিউলি এবং আশেপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে। বিধায়কের এই উদ্যোগকে খুশি এলাকাবাসী। তারা মুখ্যমন্ত্রী ও বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন।।

ব্যুরো রিপোর্ট, Lcw India পাণ্ডবেশ্বর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts