দুর্গাপুরের সেকেন্ডারি-কনিষ্ক মোড়ে দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড নতুন এটিএম এর উদ্বোধনে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ললিত কুমার দাস ও দুর্গাপুর ইস্পাত সংস্থার সিজিএম সহ একাধিক ব্যক্তিত্ব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ফিতে কেটে এটিএম এর শুভ উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিরা। এটিএম এর শুভ উদ্বোধন করে মন্ত্রী প্রদীপ মজুমদার কি জানালেন, সমবায় ব্যাংক সাধারণ মানুষের জন্য উপযোগী। ভালো উদ্যোগ। এরকমভাবে যত আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ঘটবে ততই মানুষ বেশি উপকৃত হবে।

এই এটিএম ছাড়াও দুর্গাপুরের আরো পাঁচটি ব্যস্ততম জায়গায় বসতে চলেছে দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভের এটিএম, এমনটাই জানালেন ব্যাংকের চেয়ারম্যান ললিত কুমার দাস। সংগত উল্লেখ্য এই এটিএম মেশিনের মাধ্যমে ক্যাশ ডিপোজিট করা ও তোলা সম্ভব। দুর্গাপুরের ব্যস্ততম এলাকায় এই ধরনের একটি এটিএম পরিষেবা চালু হওয়ায় স্বভাবতই খুশি এলাকাবাসী।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

