spot_img
Wednesday, February 4, 2026
Durgapur
broken clouds
16.9 ° C
16.9 °
16.9 °
59 %
2kmh
75 %
Wed
30 °
Thu
31 °
Fri
30 °
Sat
30 °
Sun
28 °
Homeদুর্গাপুরযুবশক্তির হাত ধরে প্রজাতন্ত্রের চেতনায় নতুন দিশা

যুবশক্তির হাত ধরে প্রজাতন্ত্রের চেতনায় নতুন দিশা

-

২৬ শে জানুয়ারি ২০২৬ এই দিনটি ভারতের ইতিহাসে আগামী প্রজন্মের কাছে এক অনন্য দৃষ্টান্ত রইল। ৭৭ তম প্রজাতন্ত্র দিবসের পবিত্র লগ্নে দুর্গাপুর শহরে যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণামূলক বাইক র‍্যালি। সমাজ সচেতনতা ও প্রজাতন্ত্রের ূল আদর্শকে সামনে রেখে এই অরাজনৈতিক র‍্যালির নেতৃত্ব দেন শুভ্রনীল বিশ্বাস।


প্রজাতন্ত্র দিবসের সকালে দুর্গাপুরের জেএম সেনগুপ্ত রোড থেকে যাত্রা শুরু করে এই বাইক র‍্যালি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে ১৯ নম্বর জাতীয় সড়ক হয়ে রাজীব গান্ধী স্মারক ময়দানে গিয়ে র‍্যালির সমাপ্তি ঘটে। শতাধিক যুবকের অংশগ্রহণে র‍্যালিটি পরিণত হয় এক চলমান দেশপ্রেমের মিছিল। রাস্তা জুড়ে ধ্বনিত হতে থাকে জয় হিন্দ ও ভারত মাতা কি জয় যা মুহূর্তে ছুঁয়ে যায় পথ চলতি মানুষের হৃদয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল যুবসমাজের মধ্যে সমাজ চেতনা জাগ্রত করা এবং প্রজাতন্ত্রের মূল্যবোধকে বাস্তব জীবনে ধারণ করা। র‍্যালির উদ্যোক্তা শুভ্রনীল বিশ্বাস জানান, “স্বাধীনতা দিবস হোক কিংবা যুব দিবস বিভিন্ন সময়ে আমরা যুবকদের অনুপ্রাণিত করার বার্তা নিয়ে র‍্যালির আয়োজন করে থাকি। এবার ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ বার্তা নিয়ে এই বাইক র‍্যালির আয়োজন করা হয়েছে।

র‍্যালিতে অংশগ্রহণকারী সকলেই কেন্দ্র ও রাজ্য সরকারের “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচিকে সামনে রেখে হেলমেট নিয়ম মেনে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার বার্তাও তুলে ধরেন। এটি শুধুমাত্র এটি একটা র‍্যালি নয়, বরং সমাজের প্রতি যুব সমাজের দায়িত্ববোধের এক জীবন্ত প্রকাশ। এই দিনে দুর্গাপুর সাক্ষী থাকলো এমন এক যুব উদ্যোগে যেখানে দেশপ্রেম সামাজিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধ একসূত্রে মিলিত হয়েছে। নিঃস্বার্থ এই প্রচেষ্টা প্রমাণ করে আজকের যুবকরায় আগামীর ভারত গঠনের প্রকৃত কারিগর।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts