spot_img
Thursday, September 10, 2026
Durgapur
scattered clouds
26.8 ° C
26.8 °
26.8 °
89 %
2.3kmh
39 %
Thu
26 °
Fri
30 °
Sat
32 °
Sun
32 °
Mon
34 °
Homeদুর্গাপুরADDA র পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা তিনটি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান

ADDA র পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা তিনটি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান

-

রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সোমবার দুর্গাপুরের ব্যস্ততম রাস্তা সঞ্জীব স্মরণের প্রশস্তি করন ও শক্তিশালী করনের কাজের শিলান্যাশ করা হল। এই রাস্তার ভার্চুয়ালি শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাস্তা প্রশস্তি করনের কাজ শুরু হওয়াতে খুশি এলাকাবাসী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, বিশিষ্ট শিল্পপতি নবনীত আগরওয়াল, উদ্যোগপতি সূর্য কেশ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।


আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে দ্বিতীয় প্রকল্পের শিলান্যাস করা হয়, দুর্গাপুর নগর নিগমের ৩৭ নম্বর ওয়ার্ড অঙ্গদপুর এলাকার একটি কমিউনিটি হল নির্মাণের অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এ ডি ডি এর চেয়ারম্যান কবি দত্ত। স্থানীয় প্রাক্তন প্রবিতা স্বরূপ মন্ডল সহ স্থানীয় গ্রামবাসীরা এবং বিশিষ্ট জনেরা।


এর পাশাপাশি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে একই দিনে দুর্গাপুর মহকুমার অন্তর্গত কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের কুলডিহা গ্রামে একটি নিকাশি নালা নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, কাঁকসা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ গুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।


এই প্রকল্পের শিলান্যাস করে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “দুর্গাপুরের সামগ্রিক গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনুভব করে রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়নের পর্ষদের পক্ষ থেকে এই ধরনের প্রকল্পগুলির কাজ হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলি সম্পন্ন হলে স্থানীয় মানুষজন বিশেষভাবে উপকৃত হবেন।”

প্রকল্পগুলির শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থেকে আড্ডার চেয়ারম্যান কবি দত্ত বলেন, “রাজ্য সরকার রাজ্যের মানুষের স্বার্থে বিভিন্ন ধরনের জনদরদী প্রকল্প বাস্তবায়িত করে চলেছেন। কিন্তু আগামী দিনে এগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে এলাকাবাসীর ওপর। স্থানীয়রা সরকারি সম্পত্তিগুলি নির্দিষ্ট ভাবে দেখাশোনা করেন তবে সেগুলি সঠিকভাবে প্রয়োজনে কাজে লাগবে।”

রাজ্য সরকারের উদ্যোগে এবং আসানসোল দুর্গাপুর – উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে এই ধরনের প্রকল্পগুলির শিলান্যাস হওয়ায় খুশি দুর্গাপুরবাসী

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts