spot_img
Wednesday, February 4, 2026
Durgapur
broken clouds
16.9 ° C
16.9 °
16.9 °
59 %
2kmh
75 %
Wed
30 °
Thu
31 °
Fri
30 °
Sat
30 °
Sun
28 °
Homeদুর্গাপুরADDA র পার্কিংয়ে কমলো পার্কিং ফি

ADDA র পার্কিংয়ে কমলো পার্কিং ফি

-

র্গাপুর সিটি সেন্টার এলাকায় বাড়তে থাকা যানজট নিয়ন্ত্রণে পার্কিং ব্যবস্থায় করা পদক্ষেপ নিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। বেআইনি পার্কিং বন্ধ করা এবং নির্দিষ্ট পার্কিং ব্যবহার করায় উৎসাহ দিতে পার্কিং ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত।

বৃহস্পতিবার বিকেলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সভাকক্ষে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ADDA এর চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী , এসিপি ট্রাফিক থ্রি রাজকুমার মালাকার, ADDA র সিইও অদিতি চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা।

ADDA র সূত্রে জানানো হয়েছে সিটি সেন্টার এলাকায় দুটি বড় শপিং মল সংযোগকারী রাস্তায় দীর্ঘদিন ধরে রাস্তার দুপাশে গাড়ি পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এই সমস্যার সমাধানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত একাধিক নির্দিষ্ট পার্কিং জোন চালু করা হয়েছে। নতুন নির্ধারিত পার্কিং ফ্রি অনুযায়ী তিন ঘন্টার জন্য সাইকেলে ৫ টাকা, বাইক পার্কিং ১০ টাকা এবং চার চাকার গাড়ির জন্য ২০ টাকা ধার্য করা হয়েছে।

প্রশাসনের আশা এই উদ্যোগের ফলে যানজট অনেকটাই কমবে এবং শহরে ট্রাফিক ব্যবস্থা আরো সুশৃংখল হবে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts