spot_img
Thursday, September 10, 2026
Durgapur
scattered clouds
26.8 ° C
26.8 °
26.8 °
89 %
2.3kmh
39 %
Thu
26 °
Fri
30 °
Sat
32 °
Sun
32 °
Mon
34 °
Homeদুর্গাপুরজলের সমস্যায় ধুন্ধুমার কান্ড! রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

জলের সমস্যায় ধুন্ধুমার কান্ড! রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

-

জলসংকটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের সগরভাঙ্গা মাঝের মোড় এলাকা। শুক্রবার সকালে জলের দাবিতে স্থানীয় বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। এর ফলে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত পানীয় জল সরবরাহ হচ্ছে না।  “জল নেই কেন?”– এই প্রশ্ন তুলেই বহু বাসিন্দা সগরভাঙা পাম্পিং স্টেশনে জড়ো হন।

 এরপর এলাকাবাসীর করা বিক্ষোভ যা পরে রূপ নেয় সড়ক অবরোধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তবে অবরোধ তুলতে গেলে ক্ষুব্ধ বাসিন্দারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। এরফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “গরম পড়তে না পড়তে জলের হাহাকারে ভুগছেন বাসিন্দারা। আর অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বড়লোকদের জন্য তৈরি হচ্ছে সুইমিং পুল। এটা কি ধরনের পরিষেবা??”

এদিকে এক স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাকেও এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হয়। বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দিয়েছেন যতক্ষণ না জলের সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts