spot_img
Monday, March 9, 2026
Durgapur
broken clouds
30.8 ° C
30.8 °
30.8 °
36 %
2.7kmh
70 %
Mon
30 °
Tue
34 °
Wed
37 °
Thu
39 °
Fri
41 °
Homeখেলাদুর্গাপুরে পথ চলা শুরু করলো সঞ্জীবনী ক্রিকেট একাডেমী

দুর্গাপুরে পথ চলা শুরু করলো সঞ্জীবনী ক্রিকেট একাডেমী

-

রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডে সেকেন্ডারি রোডে অবস্থিত সেকেন্ডারি ইউনাইটেড ক্লাবের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল একটি নতুন ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র – “সঞ্জীবনী ক্রিকেট একাডেমি”। এই ক্রিকেট একাডেমীর উদ্বোধনের মধ্যে দিয়ে দুর্গাপুরের ক্রীড়া ক্ষেত্রে যুক্ত হল আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রাক্তন পুরোপিতা তথা সমাজসেবী পল্লব রঞ্জন নাগ, প্রাক্তন ক্রিকেটার রাজকুমার, জয় ভার্মা, ফিজিক্যাল ট্রেনার পিন্টু সরকার সহ স্থানীয় ক্রীড়া অনুরাগী, ক্লাবের সদস্যবৃন্দ এবং বেশ কিছু প্রতিভাবান তরুণ ক্রিকেটপ্রেমী। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ফিতে কেটে কেটে এই একাডেমি উদ্বোধন করা হয়। এই একাডেমির মূল লক্ষ্য প্রসঙ্গে প্রাক্তন পুরোপিতা পল্লব রঞ্জন নাগ জানান, দুর্গাপুর এবং তার পার্শ্ববর্তী এলাকার প্রতিভাবান পিছিয়ে পড়া কিশোর কিশোরীদের পেশাদার ক্রিকেট প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া।

অন্যদিকে এই একাডেমীর ফিজিক্যাল ট্রেনার পিন্টু সরকার বলেন খেলায় কোন ভেদাভেদ নেই। তার বক্তব্য মোবাইলের মধ্যে আবদ্ধ না থেকে যুব সমাজ মাঠে ফিরুক।

সেকেন্ডারি ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে অভিজ্ঞ কর্মীদের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন, ফিটনেস ট্রেনিং ও ম্যাচ খেলার ব্যবস্থা থাকবে একাডেমিতে। ভবিষ্যতে জেলা ও রাজ্যস্তরের প্রতিযোগিতায় এই একাডেমীর ছাত্ররা প্রতিনিধিত্ব করবে বলেই আশা প্রকাশ করেছেন ক্লাব কর্তৃপক্ষ। আপনার সন্তানকে ক্রিকেট প্রশিক্ষণ দিতে চান? তাহলে আর দেরি না করে আজই

যোগাযোগ করুন: “সঞ্জীবনী ক্রিকেট একাডেমি”, ৩৭ নং স্ট্রীট , সেকেন্ডারি রোড ( বটতলা), এ – জোন, দুর্গাপুর – ৭১৩২০৪, যোগাযোগ নম্বর: 7679531762 / 9932247594 (জয় ভার্মা)।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts