spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
29.2 ° C
29.2 °
29.2 °
89 %
2.1kmh
100 %
Sun
29 °
Mon
35 °
Tue
35 °
Wed
32 °
Thu
29 °
Homeরাজনীতিদুর্গাপুরে "একুশে জুলাই" কে ঘিরে জেলায় প্রথম দেয়াল লিখন

দুর্গাপুরে “একুশে জুলাই” কে ঘিরে জেলায় প্রথম দেয়াল লিখন

-

একুশে জুলাই শহীদ দিবসের পথে জেলায় প্রথম পদক্ষেপ গ্রহণ করলো দুর্গাপুর দু’নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। তৃণমূলের শহীদ দিবস একুশে জুলাই বাকি এক মাসের ওপর এরই মধ্যে কর্মীসভা ও দেওয়াল লিখন শুরু করে দিয়েছে দু’নম্বর ব্লক যুব তৃণমূল। শনিবার দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টারে সিধু কানু ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কার্যালয়ে দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস আসন্ন একুশে জুলাই উপলক্ষে ব্লকের  সভাপতিদের নিয়ে একটি  সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসী, জেলা যুব তৃণমূল  সহ-সভাপতি ইমরান খান, দু নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি রাজু সিং সহ অন্যান্য কর্মীরা। এ সভায় জেলা যুব তৃণমূল সভাপতি পার্থ দেওয়াসী জানান সামনেই একুশে জুলাই আর সেই শহীদ দিবসকে সাফল্যমন্ডিত করতে প্রতিটি ব্লকে ব্লকে কর্মী সভার পাশাপাশি পথসভা অনুষ্ঠিত হবে।

এরপরই দুর্গাপুর দু’নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি রাজু সিংয়ের নেতৃত্বে জেলায় প্রথম এবং সম্ভবত রাজ্যেও প্রথম একুশে জুলাই এর “ধর্মতলা চলো” বার্তা দিয়ে দুর্গাপুরের ভিড়ঙ্গী মোড় সংলগ্ন উড়ার পুলের নিচে দেয়াল লিখন শুরু হয়। এই দেওয়াল লিখন প্রসঙ্গে জেলা যুব তৃণমূল সভাপতি কি জানালেন শোনাবো আপনাদের।

জেলায় প্রথম দেয়াল লিখন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পার্থ দেওয়াসী, সহ-সভাপতি ইমরান খান, ২ নং ব্লক সভাপতি রাজু সিং সহ তৃণমূলের কর্মীরা। এদিন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts