spot_img
Thursday, April 23, 2026
Durgapur
haze
34.2 ° C
34.2 °
34.2 °
59 %
3.1kmh
40 %
Thu
34 °
Fri
45 °
Sat
45 °
Sun
45 °
Mon
44 °
Homeস্বাস্থ্যস্বাস্থ্য সচেতনতায় জোর : মানিপাল হাসপাতালের বিশেষ আলোচনা সভা

স্বাস্থ্য সচেতনতায় জোর : মানিপাল হাসপাতালের বিশেষ আলোচনা সভা

-

কলকাতার মানিপাল হাসপাতালের উদ্যোগে পূর্ব ভারতে গাইনোকোলজি, অনকোলজি, জেনারেল সার্জারী ও কার্ডিয়াক হসপিটাল কেয়ার নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলের সভাকক্ষে। দুর্গাপুরে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অংশ নেন মনিপাল হাসপাতাল ইএম বাইপাস ও মনিপাল হাসপাতাল হাওড়ার একাধিক খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক। সবার মূল লক্ষ্য ছিল।

নারী ক্যান্সার, জটিল গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগ এবং হৃদরোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আলোচনায় জানানো হয় অনিয়মিত জীবন যাপন ও দেরিতে রোগ সনাক্ত হওয়ার কারণে ক্যান্সার ও হৃদরোগে ঝুঁকি বাড়ছে। তবে সময় মত পরীক্ষা ও আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই রোগ গুলোর সফল চিকিৎসা সম্ভব। এই আলোচনা সভায় প্রসঙ্গে মানিপাল হসপিটালের ডাক্তার অরুনাভ রায় কি জানালেন শোনাবো আপনাদের।

বিশেষজ্ঞরা আধুনিক ল্যাপারোস্কপিক ও রোবোটিক সার্জারি সহ উন্নত চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। এই উদ্যোগের মাধ্যমে পূর্ব ভারতের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদী উপস্থিত চিকিৎসকরা।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts