spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
33.2 ° C
33.2 °
33.2 °
66 %
2.1kmh
97 %
Sun
32 °
Mon
35 °
Tue
36 °
Wed
32 °
Thu
31 °
Homeরাজনীতিসাতসকালে প্রান্তিকার কংগ্রেস কার্যালয় ভয়াবহ অগ্নিকাণ্ড

সাতসকালে প্রান্তিকার কংগ্রেস কার্যালয় ভয়াবহ অগ্নিকাণ্ড

-

বুধবার সকাল দশটা নাগাদ দুর্গাপুরের পাঁচমাথা মোড় সংলগ্ন কংগ্রেস কার্যালয় ‘শেলী ঘোষ স্মৃতি ভবনে’ অগ্নিকাণ্ডের ঘটনা। আগামী বিধানসভা নির্বাচনের আগে আগুনে ভস্মিভূত হয়ে যায় সমস্ত নথি পত্র সহ দলীয় ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার, ভোটার তালিকা এবং অন্যান্য আসবাবপত্র। সকাল দশটা নাগাদ স্থানীয় দোকানদাররা কংগ্রেস কার্যালয় থেকে অনর্গল ধোঁয়া বেরোতে দেখে।

এরপর তাঁরা ফোন করে ওই কার্যালয়ের কর্মীদেরকে খবর দেন। তড়িঘড়ি কর্মীরা সেখানে পৌঁছে কান্ডের ঘটনা প্রত্যক্ষ করেন। এই প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, “স্থানীয় দোকানদারদের মুখে খবর পেয়ে কার্যালয়ে পৌঁছে দেখি দোতলার ঘরে আগুনে পুড়ে ছাই হয়েছে সমস্ত নথি সহ অন্যান্য সামগ্রী।”

কংগ্রেস কার্যালয়ের পক্ষ থেকে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসন ও দমকল বিভাগে। ঘটনাস্থলে দমকল এর একটি ইঞ্জিন এসে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই প্রসঙ্গে দমকল আধিকারিক জানান, স্থানীয় প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে তারা শেলী ঘোষ স্মৃতি ভবনে আসেন। তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কংগ্রেস কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয় নির্বাচনের পূর্বে এই ধরনের অগ্নিকাণ্ডে ঘটনায় অনেকটাই কঠিন ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। যদিও এ ব্যাপারে তাদের অনুমান শর্ট সার্কিটে জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts