spot_img
Saturday, June 20, 2026
Durgapur
broken clouds
31.9 ° C
31.9 °
31.9 °
58 %
3.1kmh
83 %
Sun
41 °
Mon
41 °
Tue
41 °
Wed
41 °
Thu
38 °
Homeরাজনীতিপাণ্ডবেশ্বরের ফুলবাগানে উদ্বোধন হলো মডেল বাসস্ট্যান্ডের

পাণ্ডবেশ্বরের ফুলবাগানে উদ্বোধন হলো মডেল বাসস্ট্যান্ডের

-

পাণ্ডবেশ্বরে ফুল বাগানে উদ্বোধন হলো মডেল বাসস্ট্যান্ডের। “যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা পালন করবে এই বাস স্ট্যান্ড”- দাবি বিধায়কের । পাণ্ডবেশ্বরের যোগাযোগ ব্যবস্থায় আরো এক নতুন পালক যুক্ত হল বিধায়কের হাত ধরে। বুধবার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের ফুলবাগান মোড়ে উদ্বোধন হলো অত্যাধুনিক বাস স্ট্যান্ডের। আগামী দিনে যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নে বড়োভূমিকা পালন করতে চলেছে এই বাস স্ট্যান্ড বলে দাবি পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর।

বুধবার জাঁকজমকপূর্ণভাবে নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে এই বাসস্ট্যান্ডের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বর এর বিডিও বৃষ্টি হাজরা, পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রুইদাস সহ আরো অন্যান্য সকলে। এক্ষেত্রে বিধায়ক তার বক্তব্যে জানান, পাণ্ডবেশ্বরে আজ শুধু মডেল বাসস্ট্যান্ডের উদ্বোধনই নয়, এর আগে আরো নানান উন্নয়নমূলক কাজের উদ্বোধন হয়েছে পাণ্ডবেশ্বরে এবং প্রতিশ্রুতি মতো একাধিক উন্নয়নমূলক কাজও সম্পন্ন হয়েছে বিধানসভা জুড়ে। 

তিনি জানান, যখন আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলাম তখন আমি জেলা প্রশাসনের কাছে এই বাসস্ট্যান্ডের দাবি রেখেছিলাম, ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজও হয়েছিল। তারপর এই কাজ আটকে পড়েছিল কিছু মানুষের জন্য। পরে অবশ্য আবারও টাকা ফেরত এসে কাজ হয়েছে এবং আজ তার শুভ উদ্বোধন হলো।

বিধায়ক আরো জানান এই মডেল বাস স্ট্যান্ড পান্ডবেশ্বরের যোগাযোগ ব্যবস্থায় যেমন গতি টানবে ঠিক তেমনি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও এই বাস স্ট্যান্ডটি বড় ভূমিকা পালন করবে।

এছাড়াও আগামী দিনে এই বাসস্ট্যান্ডে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা, ও নিশি যাপনের ব্যবস্থাও করা হবে। এলাকায় নিত্যদিনই উন্নয়নমূলক কাজ দেখে স্থানীয় মানুষদের মধ্যে এখন খুশির হাওয়া।

রাকেশ লাহা, Lcw India পাণ্ডবেশ্বর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts