spot_img
Wednesday, August 26, 2026
Durgapur
light rain
26.4 ° C
26.4 °
26.4 °
94 %
2.9kmh
97 %
Wed
32 °
Thu
34 °
Fri
34 °
Sat
34 °
Sun
34 °
Homeরাজনীতিদুর্গাপুরে তৃণমূল নেত্রীর ছবিতে গোবর লেপার অভিযোগে উত্তেজনা

দুর্গাপুরে তৃণমূল নেত্রীর ছবিতে গোবর লেপার অভিযোগে উত্তেজনা

-

দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে গোপন লেবার অভিযোগ কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা যায় দেওয়ালে আঁকা নির্বাচনী প্রচার সম্পর্কিত মুখ্যমন্ত্রীর ছবি এবং বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচার চিত্রের মধ্যে একটি ছবিতে দুষ্কৃতীরা গোবর লেপে দেয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাগুলো পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এই ঘটনার প্রতিবাদে সরবহন দুর্গাপুর পশ্চিম এর তৃণমূল প্রার্থী কবি দত্ত এবং দলীয় কর্মী সমর্থকরা। প্রার্থী নিজে উপস্থিত থেকে ছবিটি পরিষ্কার করেন। কবি দত্ত বলেন, “যারা নোংরা রাজনীতি করছে তাদের জবাব বাংলার মানুষ দেবে। পুলিশকে জানানো হয়েছে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়া য় দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী লক্ষণ ঘরই অভিযোগ অস্বীকার করে বলেন এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তিনি দাবি করেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই এবং আসন্ন নির্বাচনে বিজেপি ভালো কল করবে।

ঘটনা কি কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts