spot_img
Tuesday, August 25, 2026
Durgapur
light rain
26.4 ° C
26.4 °
26.4 °
94 %
2.9kmh
97 %
Wed
32 °
Thu
34 °
Fri
34 °
Sat
34 °
Sun
34 °
Homeরাজনীতিপাণ্ডবেশ্বরে তৃণমূলের প্রচারের সুনামিতে স্তব্ধ রাজপথ।!

পাণ্ডবেশ্বরে তৃণমূলের প্রচারের সুনামিতে স্তব্ধ রাজপথ।!

-

পাণ্ডবেশ্বরে তৃণমূলের সুনামিতে স্তব্ধ রাজপথ! নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে জনজোয়ার

নির্বাচনী রণদামামা বেজে গিয়েছে পাণ্ডবেশ্বরে! সাধারণ মানুষের ভিড়ে রাজপথ যেন আজ জনসমুদ্র। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আজ আয়োজিত হলো এক বিশাল ‘হাইভোল্টেজ’ মিছিল। আজ পাণ্ডবেশ্বরের রাজপথ কথা বলছে! আজ কোনো সাধারণ মিছিল নয়, বরং ডিভিসি পেট্রোল পাম্প থেকে পাণ্ডবেশ্বর স্টেশন পর্যন্ত আছড়ে পড়েছে এক বিশাল ‘তৃণমূলি ঢেউ’।

পাণ্ডবেশ্বর বিধানসভার ভূমিপুত্র, তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আজ ঘর ছেড়ে পথে নেমেছে হাজার হাজার মানুষ। মিছিলের অগ্রভাগে থেকে সাধারণ মানুষের আশীর্বাদ গ্রহণ করেন পাণ্ডবেশ্বরের ঘরের ছেলে তথা প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। হাতে ঘাসফুলের ঝান্ডা, আর মুখে ‘উন্নয়ন’ ও ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের’ জয়ধ্বনি। ডিভিসি পেট্রোল পাম্প থেকে যখন এই মিছিল শুরু হয়, তখন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

পাণ্ডবেশ্বর রেলওয়ে স্টেশন পর্যন্ত এই কয়েক কিলোমিটার পথ যেন এক মহামিছিলে পরিণত হয়েছে। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দিচ্ছে, পাণ্ডবেশ্বরের মাটি তৃণমূলের জন্য কতটা উর্বর। ডিভিসি মোড় থেকে স্টেশন পর্যন্ত তিল ধারণের জায়গা নেই। জনসমুদ্রে মিশে গেছেন প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী—মমতা সরকারের উন্নয়নের জোয়ারে গা ভাসিয়েছে পাণ্ডবেশ্বর। বিরোধীদের সব জল্পনা উড়িয়ে দিয়ে আজ কার্যত পাণ্ডবেশ্বর বিধানসভা নিজের শক্ত ঘাঁটি হিসেবে আবারও প্রমাণ দিল।

 প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর চোখেমুখে আজ ছিল জয়ের আত্মবিশ্বাস। তিনি শুধু একজন প্রার্থী হিসেবে নন, বরং এলাকার মানুষের প্রিয় ‘দাদা’ হিসেবে ভিড়ের মাঝেই মিশে গেলেন। তিনি বার্তা দিলেন—”পাণ্ডবেশ্বর মানেই উন্নয়ন, পাণ্ডবেশ্বর মানেই তৃণমূল। ডিভিসি মোড় থেকে স্টেশন পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে শুধুই মানুষের মাথা। দলের দাবি, আজকের এই জমায়েত বিরোধীদের রাতের ঘুম কেড়ে নেবে।

আজকের এই ‘হাইভোল্টেজ’ জনজোয়ার কি তবে পাণ্ডবেশ্বরের আগামী নির্বাচনের ভাগ্য লিখে দিল? ডিভিসি মোড় থেকে স্টেশন রোড পর্যন্ত এই মানুষের উন্মাদনা কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের এই বিশাল শক্তি প্রদর্শন স্পষ্ট করে দিল যে, আসন্ন নির্বাচনে তারা এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। এখন দেখার, মানুষের এই ভিড় ব্যালট বাক্সে কতটা প্রতিফলিত হয়।

ব্যুরো রিপোর্ট, Lcw India পাণ্ডবেশ্বর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts