spot_img
Tuesday, August 25, 2026
Durgapur
light rain
30.2 ° C
30.2 °
30.2 °
84 %
4.1kmh
95 %
Tue
32 °
Wed
33 °
Thu
33 °
Fri
33 °
Sat
33 °
Homeরাজনীতিবেলিয়াতোড়ে তৃণমূল প্রার্থী গৌতম মিশ্রের সমর্থনে জনসভায় অভিনেতা সংসদ দেব

বেলিয়াতোড়ে তৃণমূল প্রার্থী গৌতম মিশ্রের সমর্থনে জনসভায় অভিনেতা সংসদ দেব

-

আসন্ন বিধানসভা নির্বাচনে নাম ঘোষণা হওয়ার পর থেকেই জোরদার প্রচার চালাচ্ছেন বড়জোড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম মিশ্র।

বুধবার বড়জোড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম মিশ্রের সমর্থনে হাজির হন ঘাটালের সংসদ তথা টলিউড অভিনেতা দেব। রূপোলি পর্দার নায়ক – ঘাটালের তৃণমূল সাংসদ দেব বাঁকুড়ার মাটিতে। বড়জোড়া বিধানসভায় প্রচারে ঝড় তুললেন তৃণমূল সাংসদ চিত্রাভিনেতা দেব। বড়জোড়ার বেলিয়াতোড়ে তৃণমূল প্রার্থী গৌতম মিশ্রের সমর্থনে এক জনসভায় হাজির হন ঘাটালের সাংসদ।‌ বেলিয়াতোড় কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম দেখে দেব আপ্লুত। সভায় তিনি বলেন, “তৃতীয়বারের থেকে অধিক আসন নিয়ে বাংলায় চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

সভা শেষে প্রার্থী গৌতম মিশ্র বলেন, “যেদিন তৃণমূলের প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা হয় সেই দিন থেকেই বড়জোড়ায় তৃণমূল জয়ী হয়েছে। এখানে ইতিমধ্যেই অনেক উন্নয়ন হয়েছে এবং আগামী দিনে আরও উন্নয়নের কাজ হবে।”

প্রচারে বেরিয়ে মানুষের আবেগ দেখে আমি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী |

ব্যুরো রিপোর্ট, Lcw India বাঁকুড়া

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts