spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
29.2 ° C
29.2 °
29.2 °
89 %
2.1kmh
100 %
Sun
29 °
Mon
35 °
Tue
35 °
Wed
32 °
Thu
29 °
Homeরাজনীতিবিজেপির দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি

বিজেপির দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি

-

মুর্শিদাবাদে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চালানো হচ্ছে। এমনটাই অভিযোগ তুলে দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে খুব দেখালো বিজেপি। এই বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। এদিন দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ের সামনে থেকে বিজেপির তরফে পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক লক্ষণ ঘরুই, বিজেপি জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল, পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা বিজেপি সম্পাদক অভিজিৎ দত্ত,রাজ্য কমিটির সদস্য পারিজাত গাঙ্গুলী। এছাড়াও এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই বলেন, শুধু মুর্শিদাবাদ নয় সারা বাংলা জুড়ে হিন্দুদের উপর অত্যাচার চলছে। সরকার তার কোন অবস্থায় নিচ্ছে না। সে কারণে আমাদের এই ধারাবাহিক আন্দোলন চলছে।

এছাড়াও দুর্গাপুর নগর নিগমের ব্যর্থতার জন্য পানীয় জলের সমস্যা সহ দ্বারা সমস্যায় পড়তে হচ্ছে দুর্গাপুরের সাধারণ মানুষকে । সঠিক পরিসেবা পেতে দ্রুত পুন:র্নির্বাচনের দাবি জানিয়েছেন বিধায়ক লক্ষণ ঘোড়ুই।

ব্যুরো রিপোর্ট, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts