spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
29.2 ° C
29.2 °
29.2 °
89 %
2.1kmh
100 %
Sun
29 °
Mon
35 °
Tue
35 °
Wed
32 °
Thu
29 °
Homeরাজনীতিরাজীব গান্ধীর মৃত্যু বার্ষিকীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য

রাজীব গান্ধীর মৃত্যু বার্ষিকীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য

-

আজ ২১শে মে, ২০২৫ দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের উদ্যোগে এবং রাজীব গান্ধী স্মৃতিমঞ্চের পরিচালনায় এ-জোন, সানডে ক্লাবের সম্মুখে অবস্থিত রাজীব গান্ধী স্মৃতিসৌধে ভারতবর্ষের তরুনতম ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী’র প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।


এই অনুষ্ঠানের প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি ও প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় মহাশয়, উপস্থিত ছিলেন ইনটাক নেতা রানা সরকার, ইনটাক নেতা রজত দীক্ষিত, দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান অমল হালদার, দুর্গাপুর ২নং ব্লক কংগ্রেস সেবাদলের সভাপতি এডভোকেট রবীন চ্যাটার্জী, কংগ্রেস নেতা তুষার ঘোষ, মাইনরিটি সেলের পক্ষে মোঃ ইসলাম, মহিলা কংগ্রেস নেত্রী সঙ্গীতা ঘোষ, রাজীব স্মৃতি মঞ্চের পক্ষ থেকে সুরজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠান সমাপ্তি তে বৃক্ষরোপণ করেন তরুণ রায়। তরুণ রায় তার বক্তব্যে বলেন, বর্তমান ভারতবর্ষ যে সঙ্কটময় পরিস্থিতি দিয়ে যাচ্ছে, এই সময় আমরা রাজীব গান্ধীজীর অনুপস্থিতি তীব্র ভাবে অনুভব করছি, তিনি নানান বিরোধিতা সত্ত্বেও দেশে যে প্রযুক্তির ব্যবহার শুরু করে ছিলেন তার জন্য আজ ভারত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তাই আজ এই মহামানবের পুন্যতিথিতে তাকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, তার জীবন আমাদের অনুপ্রেরণা হয় উঠুক এই মোর প্রার্থনা।”

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts