রাজ্য বার কাউন্সিল নির্বাচনের প্রাক্কালে নিজের নির্বাচনের ইশতেহার করলেন দুর্গাপুর মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী সৌরিন দাস। আসন্ন ৯-১০ই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের নির্বাচন। সেই নির্বাচনে ৭৫ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁদের মধ্যে এই প্রথম মফস্বল থেকে প্রতিদ্বন্দিতা করছেন তিনি। নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দুর্গাপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।

সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে প্রার্থী সৌরিন দাস তার নির্বাচনী ভাবনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি জানান, নির্বাচনে জয়ী হতে পারলে আইনজীবীদের স্বার্থ রক্ষায় সর্বদা সক্রিয়ভাবে কাজ করবেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,” আমি জয়লাভ করলে আইনজীবীদের পাশে থাকব আইনজীবীদের পেশাগত জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। একই সঙ্গে সাধারণ মানুষ ও অনেক সময় বিভিন্ন আইনে জটিলতায় পড়ে যান। এইসব সমস্যার সমাধানে সর্বদা কাজ করার চেষ্টা করব”।

তিনি আরও বলেন, আইনজীবীদের পেশাগত নিরাপত্তা সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আদালত চত্বরে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। নির্বাচনে জয়ী হলে এই বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এদিন কলকাতা হাইকোর্টের আইনজীবী স্বপ্নিল মুখার্জি রাজ্য বাউল বার কাউন্সিল এর প্রার্থী সৌরিন দাসের হাতে একটি শংসাপত্র তুলে দেন। এছাড়াও তিনি বলেন, এই প্রথম কলকাতার বাইরে কোন মফস্বল থেকে প্রার্থী হিসেবে সৌরিন দাস রাজ্য বার কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুর্গাপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই সাংবাদিক বৈঠকে আইনজীবী মহলের একাধিক সদস্য উপস্থিত ছিলেন এবং আসন্ন নির্বাচনে সৌরিন দাসের প্রার্থীতাকে ঘিরে আইনজীবী মহলে যথেষ্ট আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

