spot_img
Thursday, September 10, 2026
Durgapur
scattered clouds
26.8 ° C
26.8 °
26.8 °
89 %
2.3kmh
39 %
Thu
26 °
Fri
30 °
Sat
32 °
Sun
32 °
Mon
34 °
Homeদুর্গাপুরহোলির আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে!

হোলির আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে!

-

রংয়ের উৎসব হোলির আনন্দ মুহূর্তের মধ্যে বদলে গেল গভীর শোকে। দুর্গাপুর থানার অন্তর্গত আমরাই এলাকার কুকুরের স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই যুবকের মৃতদের নাম বিশাল সিং ও দেবদত্ত গোঁসাই।

আমিও সূত্রে জানা গেছে হোলির সকাল থেকেই এলাকায় রং খেলায় মেতে উঠেছিল ধান্ডাবাগ এলাকার ঋষি অরবিন্দ নগরের একদল যুবক। দুপুরের দিকে রং খেলার পর কয়েকজন একসঙ্গে আমরাই গ্রামের ‘নতুন পুকুরে’ স্নান করতে নামে। অভিযোগ, সাঁতার না জানার কারণে হঠাৎই তলিয়ে যেতে শুরু করে এক যুবক। তাকে বাঁচাতে ঝাপ দেয় আরেকজন, কিন্তু সেও জলে তলিয়ে যায়।

পুকুরের পাড়ে থাকা অন্যান্য যুবকরা চিৎকার করে সাহায্য যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন। পরে দুই যুবককে জল থেকে উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

ঘটনা প্রসঙ্গে উদ্ধারকারী এক ব্যক্তি জানান, তাঁরা তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে জলে নেমে প্রথমে একটি দেহ এবং পরে আরও একটি দেহ উদ্ধার করতে সক্ষম হন”।

অন্যদিকে ঘটনাস্থলে থাকা স্থানীয় এক বাসিন্দা জানান, জলের গভীরতা অনেকটাই। এছাড়াও যুবকদের কেউই সাঁতার জানতেন না এর ফলে এই দুর্ঘটনা।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া হোলির রঙিন আবহ ও মুহূর্তে পরিণত হয় বিষাদের সুরে! পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকস্তব্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে। উৎসবের আনন্দের মধ্যেও জলাশয় নামার সময় প্রয়োজনীয় সর্তকতা ও সাঁতার জানার গুরুত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts