spot_img
Tuesday, September 15, 2026
Durgapur
overcast clouds
26.2 ° C
26.2 °
26.2 °
89 %
1kmh
100 %
Tue
30 °
Wed
31 °
Thu
35 °
Fri
32 °
Sat
32 °
HomeফুটবলMLA কাপ ফুটবল ২০২৬ চ্যাম্পিয়ন  "JSR ফুটবল একাডেমি"

MLA কাপ ফুটবল ২০২৬ চ্যাম্পিয়ন  “JSR ফুটবল একাডেমি”

-

দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই এর উদ্যোগে আয়োজিত এমএলএ কাপ ২০২৬ ঘিরে উচ্ছ্বাসে মেতে উঠল দুর্গাপুরের ক্রীড়াপ্রেমীরা। বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব ময়দানে দিবারাত্রি ব্যাপী এক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে।

বিশেষ আকর্ষণ ছিল প্রাক্তন জাতীয় ফুটবলার ও আই এফ এ ডিরেক্টর সুব্রত পাল। খেলা শুরুর আগে তিনি দু দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সারেন এবং তাদের উৎসাহিত করেন। এরপর তিনি বলেন, “ফুটবল বা বিভিন্ন ক্রীড়া কে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে বিধায়কের এক অভিনব উদ্যোগ। আগামী দিনে এই একাডেমির জন্য কোনরকম সহায়তার প্রয়োজনে অবশ্যই সাথে থাকবো”।

 একের পর এক প্রতিদ্বন্দ্বী দলকে পরাজিত করে ফাইনালে ওঠে নিরুপম ফ্রেন্ডস এবং জে এস আর ফুটবল একাডেমি কুড়ুরিয়া ডাঙ্গা। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই জেএসআর একাডেমির খেলোয়াড় সাগর হাঁসদা প্রথম গোল করে দলকে এগিয়ে দেয়। এরপর নীরুপম ফ্রেন্ডসের রাকেশ বাউরির নিখুঁত পাশ থেকে রাহুল রাজভরের হেড থেকে করা গোলে সমতায় ফেরে নিরুপম ফ্রেন্ডস।

দ্বিতীয়ার্ধে আবারো আক্রমণাত্মক খেলায় একটি গোল আদায় করে নেয় জেএসআর ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ের শেষে২-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে “এমএলএ কাপ ২০২৬” এর চ্যাম্পিয়ন হয় জেএসআর ফুটবল একাডেমি।

ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি এদিন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই তাঁর বিধায়ক তহবিল থেকে ২৫ লক্ষ টাকা ব্যয় নবনির্মিত ফ্ল্যাড লাইটের উদ্বোধন করেন। তিনি জানান আগামী দিনে বিধান স্পোর্টিং ক্লাবের মাঠ কে আরো উন্নত আধুনিকভাবে সাজিয়ে তোলা হবে।

চ্যাম্পিয়ন দল জেএসআর ফুটবল একাডেমির হাতে তুলে দেওয়া হয় ৪০ হাজার টাকা নগদ ও সুদৃশ্য ট্রফি এবং রানাস দল নিরূপণ ফ্রেন্ডস পায় ৩০ হাজার টাকা নগদ ও ট্রফি। পাশাপাশি ম্যান অব দ্যা ম্যাচ, বেস্ট গোলরক্ষক, বেস্ট ডিফেন্ডার এবং ম্যান অফ দা টুর্নামেন্টকে পুরস্কার প্রদান করা হয়। খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা ও উৎসবের আমেজ। ক্রীড়া ও উন্নয়নের এই যুগলবন্দী দুর্গাপুরের ক্রীড়া মানচিত্রে নতুন দিশা দেখা গেল বলে মনে করছেন স্থানীয়রা।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts