spot_img
Monday, March 9, 2026
Durgapur
broken clouds
34.8 ° C
34.8 °
34.8 °
28 %
3.1kmh
78 %
Mon
33 °
Tue
34 °
Wed
37 °
Thu
39 °
Fri
41 °
Homeখেলানাইটেঙ্গেল ক্লাবকে ১০৭ রানে পরাজিত করে, চূড়ান্ত পর্যায়ে দুর্গাপুর ক্রিকেট ক্লাব

নাইটেঙ্গেল ক্লাবকে ১০৭ রানে পরাজিত করে, চূড়ান্ত পর্যায়ে দুর্গাপুর ক্রিকেট ক্লাব

-

দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সাব জুনিয়ার ক্রিকেট লিগের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল। দুর্গাপুর ক্রিকেট ক্লাব ময়দানে প্রথম সেমিফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছিল দুর্গাপুর ক্রিকেট ক্লাব বনাম দুর্গাপুর আর্যভট্ট নাইটেঙ্গেল ক্লাব। দুর্গাপুর ক্রিকেট ক্লাব টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এরপর তারা প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ১৬৬ রান সংগ্রহ করে, ১৬৭ রানের লক্ষ্যমাত্রা কে সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দুর্গাপুর আর্য ভট্ট নাইটেঙ্গেল ক্লাব। সেমিফাইনাল খেলায় নাইটেঙ্গেল ক্লাব সমস্ত উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫৯ রান।

দুর্গাপুর ক্রীড়া সংস্থা আয়োজিত জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দুর্গাপুর আর্যভট্ট নাইটেঙ্গেল ক্লাবকে ১০৭ সাত রানে পরাজিত করে চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। প্রথম সেমিফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন সন্ময় চট্টরাজ এবং মিহির ঘটক। আগামীকাল  এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দুর্গাপুর ক্রিকেট ক্লাব ময়দানে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামবে ক্লাব ঐক্যতান এবং সোসাইটি ক্রিকেট একাডেমী। এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে আগামী একুশে জুলাই জুন ২০২৫, দুর্গাপুর ক্রিকেট ক্লাব ময়দানে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts