আবিরে আবিরে রঙিন হয়ে গত বছরের ধারাবাহিকতায় এ বছরও দুর্গাপুরের বসন্ত উৎসবের আয়োজন করেছিল “অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল”।
দুর্গাপুরের বি-জোনে দুর্গাপুর ইস্পাত হাসপাতাল সংলগ্ন স্বদেশ সংঘ ময়দান প্রাঙ্গনে এই উৎসবের শুভ সূচনা হয়। সকাল থেকেই মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় দিনব্যাপী এই রঙের উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পঙ্কজ রায় সরকার, শেখর রাম, আইনজীবী মনোজ চাঁদ, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে এবং বি-জোন ফাঁড়ির ইনচার্জ সুশোভন ব্যানার্জি সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আধিকারিক সঞ্জীব দে সকলকে শান্তি ও সম্প্রীতি বার্তা দিয়ে বলেন– “কোন রকম অশান্তিমূলক মানসিকতা থেকে বেরিয়ে এসে আবিরের রঙে বসন্ত উৎসব পালন করুন। আমরা সর্বদাই আপনাদের সঙ্গে আছি। আপনাদের রং খেলা মানেই আমাদেরও খেলা”।

সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তির পর শুরু হয় ননস্টপ ডিজে ও ভাঙ্গরা বাজনা। দ্বিতীয় বর্ষের এই বসন্ত উৎসবের আয়োজন আয়োজন করেছিলেন মিঠুন দাস ও সমীর খান। আয়োজন সম্পর্কে উদ্যোক্তা মিঠুন দাস জানান, “সপ্ত রঙকে একত্রিত করাই আমাদের মূল লক্ষ্য। ব্যবসায়ী মানষিকতার মধ্যেও সকলকে নিয়ে চলার এই উদ্যোগ আমাদের গর্ব”।

৮থেকে ৮০ – সব বয়সের কয়েক হাজার মানুষের উপস্থিতিতে স্বদেশ সংঘ ময়দান পরিণত হয় এক আনন্দময় মিলন মেলায় উৎসবে ছিল না কোন প্রবেশ মূল্য ছিল শুধুই আন্তরিকতা ও আবেগ সকলের জন্য ছিল ফ্রি পরিবেশবান্ধব আবির, স্ন্যাকস, শরবত, গেম শো সঙ্গে ডিজে নিরু’র ননস্টপ ডিজে।

এই উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মিলন এক অনন্য সম্প্রীতি দৃষ্টান্ত স্থাপন করেন উৎসবের মূল বার্তা ছিল– “ধর্ম যার যার উৎসব সবার” এবং “সেফ ড্রাইভ সেভ লাইফ”।
এক কথায় দ্বিতীয় বর্ষের এই বসন্ত উৎসব শুধুমাত্র একটি রং খেলার অনুষ্ঠান নয়, বরং সামাজিক সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। দুর্গাপুরবাসীর হৃদয়ে রঙের আবেশ ছড়িয়ে দিয়ে এই আয়োজন প্রমাণ করে দিয়েছে – “একতার রং সবচেয়ে উজ্জ্বল”।।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

