spot_img
Monday, March 9, 2026
Durgapur
clear sky
33.8 ° C
33.8 °
33.8 °
30 %
2.3kmh
0 %
Mon
34 °
Tue
35 °
Wed
38 °
Thu
39 °
Fri
41 °
Homeবিনোদন১৩ই জুলাই অনুষ্ঠিত হতে চলেছে "ন্যাশনাল গোল্ডেন আইকন" ২০২৫

১৩ই জুলাই অনুষ্ঠিত হতে চলেছে “ন্যাশনাল গোল্ডেন আইকন” ২০২৫

-

ফ্যাশনের আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত নাম ড: পারোমি গোস্বামী এবার নিয়ে আসছেন দুর্গাপুরের ফ্যাশন সংস্থা “লেডি ফাউন্ডেশনের” উদ্যোগে এক গৌরবময় আয়োজন -“ন্যাশনাল গোল্ডেন আইকন”২০২৫। যা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৩ ই জুলাই দুর্গাপুরের সিটি সেন্টারে প্রখ্যাত বেসরকারি হোটেলে। উপলক্ষে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠানটির পোস্টার লঞ্চ এবং থিম সং প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পোষ্টার লঞ্চ ও থিম সং প্রকাশ করেন লেডি ফাউন্ডেশনের কর্ণধার তথা ন্যাশনাল গোল্ডেন আইকন ফ্যাশন প্রতিযোগিতার মূল আয়োজক ড: পারোমি গোস্বামী। তিনি জানান তিনি নিজে যেমন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে একাধিক সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব জয় করেছেন। ঠিক পাশাপাশি তার প্রশিক্ষণে বেশ কিছু ছাত্র-ছাত্রী জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সুপ্রতিষ্ঠিত হয়েছে, তাই দুর্গাপুরের বুকে অন্যান্যদের সুযোগ করে দেওয়ার জন্য এই প্রথমবার একজন আয়োজক হিসেবে তিনি সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করছেন।

এই সৌন্দর্য কোথায় প্রতিযোগিতা অংশগ্রহণকারী এক প্রতিযোগি সুমনজিতা পল জানায়, এই প্রতিযোগিতার আয়োজক ড: পারমিনি গোস্বামী খুব ভালো একজন গাইড যিনি নতুনদের বিভিন্ন প্লাটফর্মে সুযোগ করে দিয়েছেন।

 এই প্রতিযোগিতায় ১০৫ জন প্রতিযোগীরা ৭ টি বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করবে। শুধুমাত্র বাংলা নয় সুদূর মুম্বাই, গুজরাট এবং দিল্লী তথা বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছেন। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ বিচারক তথা অতিথির আসনে থাকবেন টলিউডের খ্যাতনামা অভিনেত্রী দেবলীনা দত্ত, অভিনেতা জন ভট্টাচার্য। এছাড়াও জুরির আসন অলংকৃত করবেন স্পেনের বিখ্যাত মডেল ইউগলেডি পেরেজ, কলকাতা থেকে চন্দনা জানা, শুভ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট মডেলরা। এই অনুষ্ঠানে ফ্যাশন সংক্রান্ত একটি ম্যাগাজিন ও প্রকাশ করতে চলেছেন ড : পারোমী গোস্বামী, মূলত সৌন্দর্যায়ন এবং ফ্যাশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় এই ম্যাগাজিনে তুলে ধরা হবে। এই প্রতিযোগিতা কেবলমাত্র রূপ ও গ্ল্যামারের প্রদর্শনী নয়, বরং একটি মঞ্চ যেখানে প্রতিযোগিতা তাদের আত্মবিশ্বাস, প্রতিভা এবং সমাজ চেতনার পরিচয় তুলে ধরার সুযোগ পাবেন।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts