spot_img
Thursday, September 10, 2026
Durgapur
scattered clouds
26.8 ° C
26.8 °
26.8 °
89 %
2.3kmh
39 %
Thu
26 °
Fri
30 °
Sat
32 °
Sun
32 °
Mon
34 °
Homeদুর্গাপুরভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত এডিশন রোডের একটি আবাসন

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত এডিশন রোডের একটি আবাসন

-

ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত দুর্গাপুরের এডিসন রোডের ইস্পাত আবাসনের একটি ঘরের সমস্ত দরজা জানলা, আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী। ভাগ্যের জোরে বেঁচে গেছেন আবাসনের বসবাসকারী বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ১১/৩৫, এডিসন রোডে। গৃহকর্তী এবং তার দুই সন্তান সেই সময় ছাদে ছিলেন। তাঁরা নিচে এসে মারাত্মক আগুন দেখে খবর দেয় গৃহকর্তাকে। ইতিমধ্যে প্রতিবেশীরা খবর দেয় দমকল বিভাগে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে পরিষ্কার করে এখনো কিছু জানা যায়নি। তবে প্রতিবেশীদের অনুমান ঘরে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটে জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসেন সমাজসেবী শেখর রাম তিনি জানান, অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই ছিল যে ঘরে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

দমকল বিভাগের কর্মীরা, অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে মাত্র ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। এ বিষয়ে দমকল আধিকারিক রিপন বড়ুয়া জানান খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাচলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনা চেষ্টা করি। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘরে ছুটে আসেন গৃহকর্তা প্রভাত বটব্যাল। তিনি বলেন, “আমার সবকিছু শেষ হয়ে গেছে। সামান্য রোজগার এখন কি করবো ভেবে উঠতে পারছি না”। আগুনের ভয়াবহতা এতটাই ছিল তার ফলের পুড়ে ছাই হয়ে যায় ঘরের ভেতরে থাকা সমস্ত সামগ্রী – দরজা জানলা। তীব্র আগুনের লেলিহান শিখা দূর থেকে নজরে আসে। কি কারনে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড সেই বিষয়ে তদন্ত সাপেক্ষ।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts