spot_img
Monday, March 9, 2026
Durgapur
broken clouds
30.8 ° C
30.8 °
30.8 °
36 %
2.7kmh
70 %
Mon
30 °
Tue
34 °
Wed
37 °
Thu
39 °
Fri
41 °
Homeদুর্গাপুরচলছে রথ যাত্রার প্রস্তুতি তারই মাঝে ইদুজ্জোহার নামাজের সুব্যবস্থা

চলছে রথ যাত্রার প্রস্তুতি তারই মাঝে ইদুজ্জোহার নামাজের সুব্যবস্থা

-

রথ যাত্রার প্রস্তুতির মাঝেই ইদুজ্জোহার নামাজের সুব্যবস্থা…

দুর্গাপুরের আকবর রোড, একদিকে রথযাত্রা উপলক্ষে দুর্গাপুর ইসকন পরিচালিত গ্যারেজ ময়দানে চলছে অস্থায়ী গুণ্ডিচা মন্দির নির্মাণের কাজ, অন্যদিকে আজ সেখানে এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলো শহরবাসী! একই স্থানে ধর্মীয়, সহিষ্ণুতা ও সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করে ইদুজ্জোহার পবিত্র নামাজ আদায়ের জন্য সুব্যবস্থা করে দিল দুর্গাপুর ইসকন কর্তৃপক্ষ।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই নামাজে বহু মুসলিম ভাই অংশগ্রহণ করেন তাদের জন্য নির্দিষ্ট জায়গায় জল ও প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানান এই উদ্যোগ দুর্গাপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেল। দুর্গাপুর ইসকনের অধ্যক্ষ ঔদার্য চন্দ্র দাস জানান, ভগবান চৈতন্য মহাপ্রভু  সহিষ্ণুতা এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধার বার্তা দিয়েছিলেন। আমাদের কর্তব্য সেই আদর্শ মেনে চলা। আমরা বিশ্বাস করি মানবতা সব ধর্মের ঊর্ধ্বে। বিগত তিন’বছর ধরে এই মাঠে বসে দুর্গাপুর ইসকনের রথযাত্রা মেলা আর তারই মধ্যে প্রতিবছরের মতো এবারও ইদুজ্জোহার নামাজের সুব্যবস্থা করা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানের সঙ্গে দুর্গাপুরে  ইদুজ্জোহার পবিত্র নামাজ অনুষ্ঠিত হয়।। ধর্মীয় উৎসবের মধ্যে এমন সৌভাগ্যপূর্ণ পরিবেশ এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রইল সারা বাংলার কাছে।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts