spot_img
Tuesday, September 15, 2026
Durgapur
overcast clouds
26.2 ° C
26.2 °
26.2 °
89 %
1kmh
100 %
Tue
30 °
Wed
31 °
Thu
35 °
Fri
32 °
Sat
32 °
Homeদুর্গাপুরচুরি যাওয়া সামগ্রী উদ্ধার,পুলিশের হাতে পাকরাও ২ দুষ্কৃতী

চুরি যাওয়া সামগ্রী উদ্ধার,পুলিশের হাতে পাকরাও ২ দুষ্কৃতী

-

ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির কিনারা করলো দুর্গাপুর থানার পুলিশ।

গত ২৮শে মে দুর্গাপুর ২০ নাম্বার ওয়ার্ড বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা মধুমিতা পালের বাড়িতে তার মেয়ের বিয়ের আগেই প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরি হয়। সর্বস্বান্ত হন ওই গৃহকর্তী।  দুর্গাপুর থানার এ জোন ফাঁড়ির ইনচার্জ এস আই রমজুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে শুরু হয় তদন্ত।

চলতি মাসের ২ তারিখ দুর্গাপুরের ৮ নাম্বার ওয়ার্ড নিশান হাট বস্তি এলাকা থেকে চুরি করা সামগ্রী সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জেরায় আরেকজনের নাম উঠে আসে। চলতি মাসের ৫ তারিখ তাকেও দুর্গাপুর ৮ নাম্বার ওয়ার্ড নিশানহাট বস্তি এলাকা থেকে  চোরাই মাল সহ গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ধৃতদের  এবং চুরি যাওয়া সামগ্রি নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায় একটি সাংবাদিক বৈঠক করেন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সিআই দুর্গাপুর রণবীর বাগ এবং দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এসিপি সুবীর রায় জানান, ২৮ তারিখ বিদ্যাসাগর পল্লী এলাকা থেকে মেয়ের বিয়ের আগে এক গৃহকর্তির বাড়িতে প্রকাশ্য দিবালোকে চুরি হয়, একজন ফাঁড়ি ইনচার্জ রমজুর রহমানের নেতৃত্বে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি ধৃতদের কাছ থেকে চুরি করা সামগ্রী উদ্ধার করে পুলিশ। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts