spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
28 ° C
28 °
28 °
79 %
3.1kmh
98 %
Sun
27 °
Mon
35 °
Tue
35 °
Wed
32 °
Thu
29 °
Homeদুর্গাপুরবিজেপি যুব নেতা পারিজাত গাঙ্গুলী নেতৃত্বে তিরঙ্গা পদযাত্রা

বিজেপি যুব নেতা পারিজাত গাঙ্গুলী নেতৃত্বে তিরঙ্গা পদযাত্রা

-

৫ই জুন বিকেলে দুর্গাপুরে ২৪ নম্বর ওয়ার্ডে মামরা বাজার জাতীয়তাবাদী মঞ্চের পক্ষ থেকে অপারেশন সিঁদুর এর সাফল্য উদযাপনের জন্য ভারতীয় সেনাবাহিনী কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। বিজেপি যুব মোর্চা রাজ্য কমিটির সদস্য পারিজাত গাঙ্গুলীর নেতৃত্বে এই তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। এদিন এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলী, মহিলা মোর্চার নেত্রী মানিসা সিকদার, দেবাশীষ রায়, প্রবীর রায়, বাচ্চু মাহাতো, ভৈরব বাউরি, বিকাশ বাউরি, কার্তিক বাদ্যকর, পূজা রায় সঞ্জীব বাদ্যকর সহ ২৪ নম্বর ওয়ার্ডের মানুষজন।

এই তিরঙ্গা মিছিলের নেতৃত্ব দিয়ে পারিজাত গাঙ্গুলী জানায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যেভাবে ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি নির্দেশ করেছে অপারেশন সিঁদুরের মাধ্যমে সেই অভূতপূর্ব সাফল্যে সেনাবাহিনীর প্রতি শুভেচ্ছা জানাতে এই তিরঙ্গা যাত্রার আয়োজন এছাড়াও তিনি জানান যে দেশের অভ্যন্তরে থাকা জঙ্গী জিহাদীরা অবিলম্বে পাকিস্তান ফিরে যাক, নতুবা সরকার তার যথাযথ ব্যবস্থা নেবে।

এদিন অনুষ্ঠিত তিরঙ্গা পদযাত্রা মামরা বাজার দুর্গাপুজো স্থান থেকে শুরু হয়ে সমগ্র মামরা বাজার প্রদক্ষিণ করে মমরা গণতন্ত্র কলোনির শিব মন্দিরের কাছে শেষ হয়। এই তিরঙ্গা পদযাত্রায় ২৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ মানুষ পা মেলান।


সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts