spot_img
Wednesday, September 16, 2026
Durgapur
overcast clouds
27.7 ° C
27.7 °
27.7 °
79 %
3.1kmh
100 %
Wed
28 °
Thu
34 °
Fri
33 °
Sat
32 °
Sun
33 °
Homeদুর্গাপুরউৎসর্গ স্বেচ্ছায় রক্তদান শিবিরে ১০২ জন রক্তদান করেন

উৎসর্গ স্বেচ্ছায় রক্তদান শিবিরে ১০২ জন রক্তদান করেন

-

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন দুর্গাপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে এবং রাজ্য সরকারের উৎসর্গ নামাঙ্কিত স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। দুর্গাপুরের ভিরিঙ্গী মোড় সংলগ্ন নবারুণ ক্লাবে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের এ সি পি রাজকুমার মালাকার, এসিপি দুর্গাপুর সুবীর রায়, সিআই দুর্গাপুর রনবীর বাগ, দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ওসি সন্দীপ সোম, ফরিদপুর ফাঁড়ির ইনচার্জ মদনমোহন দত্ত সহ ট্র্যাফিক গার্ডের আধিকারিকরা। এদিন উপস্থিত বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পরিয়ে, চারাগাছ দিয়ে সম্বর্ধনা জানানো হয়।

এরপর মঙ্গলদ্বীপ জ্বালিয়ে ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিনের উৎসর্গ স্বেচ্ছায় রক্তদান শিবির প্রসঙ্গে দুর্গাপুর ট্রাফিক গার্ডের ওসি সন্দীপ সোম জানান রাজ্য সরকারের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে।

এদিনের দুর্গাপুর ট্রাফিক গার্ড আয়োজিত রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ মোট ১০২ জন রক্তদাতা স্বেচ্ছায় সমাজের কল্যাণে রক্তদান করেন। রক্তদান শেষে প্রত্যেক রক্তদাতা শংসা পত্র, স্মারক ও একটি করে চারাগাছ দেওয়া হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহ করতে সহযোগিতা করে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts