বড়জোড়া স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় এবং সভাপতি সুখেন বীদের ঐকান্তিক উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বড়জোড়া ফুটবল কাপ ২০২৬। ৯ই ফেব্রুয়ারি আটটি দলকে নিয়ে জমকালো সূচনা হয়। এই প্রতিযোগিতার উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ফুটবলার ব্যারেটো, যার উপস্থিতিতে টুর্নামেন্টে বাড়তি মাত্রা যোগ হয়।

এবার ছিল প্রতিযোগিতার দশম বর্ষ সভাপতি সুখেন বীদ জানান, এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতাতে এত বড় আকারের টুর্ণামেন্ট সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। বাঁকুড়া ও পার্শ্ববর্তী এলাকার মোট আটটি দল অংশগ্রহণ করে এবং শুরু থেকেই মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়।

কঠিন লড়াই পেরিয়ে ফাইনালে ওঠে শিবম একাদশ ও সৈকত বিবিএফসিসি। চূড়ান্ত ম্যাচ শুরুর আগে পতাকা উত্তোলন ও মনোমুগ্ধকর আতশবাজির আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন জাতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া। দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। এরপর এই টুর্নামেন্ট প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখার এক আদর্শ দৃষ্টান্ত”। মেগা ফাইনালে শুরু থেকেই বল দখল কে কেন্দ্র করে দুই দলের মধ্যে প্রবল লড়াই দেখা যায়। নির্ধারিত সময়ে কোনোও দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। একটু সময়ের প্রথম অর্ধের পাঁচ মিনিটের খেলায় শিবম একাদশ গুরুত্বপূর্ণ গোলটি করে এগিয়ে যায়। পরবর্তী সময়ে আরো কোনোও গোল না হওয়ায় ১-০ গোলের ব্যবধানে শিবম একাদশ চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন ঘোষিত হয়।

ফাইনাল শেষে রানার্স দলকে নগদ ৬০ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি এবং চ্যাম্পিয়ন দলকে নগদ নব্বই হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, বেস্ট গোলকিপার ও বেস্ট ডিফেন্ডার পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখযোগ্য বিষয় একই দিনে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়াটার ফাইনাল ম্যাচ থাকা সত্ত্বেও প্রায় পাঁচ হাজারেরও বেশি ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। বড়জোড়া ফুটবল কাপ ২০২৬ আবারও প্রমাণ করলো গ্রামীণ বাংলায় ফুটবলের প্রতি আবেগ ও ভালোবাসা আজও সমানভাবে সমাদৃত হয়ে আছে।

সমরেন্দ্র দাস, Lcw India বাঁকুড়া

